বিয়েবাড়িতে যে বাংলা গানগুলো বাজাতে পারেন

আবহমান গ্রামবাংলায় বিয়ের গানের ঐতিহ্য বহু পুরোনো। ঢোল, খোল, করতাল আর একতারা হাতে নিয়ে নারীরা দল বেঁধে গাইতেন বিয়ের গান। ‘লীলাবালি লীলাবালি’, ‘সোহাগ চাঁদ বদনি ধ্বনি’, ‘সুন্দরী কমলা নাচে’, ‘মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যি আলা বাজে রে’—এ ধরনের লোকজ গান আজও অনেক অঞ্চলে জনপ্রিয়।

বিয়ের প্রতিটি ধাপে—গায়েহলুদ, বউভাত কিংবা বিদায়ের মুহূর্তের অবিচ্ছেদ্য অংশ হলো গানছবি: কবির হোসেন

বিয়ে মানেই রঙিন আয়োজন, আত্মীয়স্বজনের মিলনমেলা, সানাইয়ের সুর, সঙ্গে হৃদয় ছুঁয়ে যাওয়া গান। বিয়ের প্রতিটি ধাপে—গায়েহলুদ, বউভাত কিংবা বিদায়ের মুহূর্তের অবিচ্ছেদ্য অংশ হলো গান। বিয়ের গান তাই শুধু সুর আর কথা নয়; এটি আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক মূল্যবোধ আর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। যুগ বদলালেও বিয়ের গানের আবেদন কখনো কমে না। কারণ, এই গানেই ধরা থাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর গল্প।

আরও পড়ুন

শহুরে বিয়েতে সময়ের সঙ্গে সঙ্গে গানের ধরন বদলেছে। এখন লোকগানের পাশাপাশি আধুনিক বাংলা গান, এমনকি সিনেমার জনপ্রিয় গানও বিয়ের আসরে জায়গা করে নিয়েছে। গায়েহলুদে ডিজে পার্টি, লাইভ গানের আয়োজন দেখা যায়। তবু ‘এই রাত তোমার আমার’, ‘এই পথ যদি না শেষ হয়’ ধরনের গান বিয়ের আবহকে বিশেষ
করে তোলে।

বিয়ের গান মূলত অনুভূতির প্রকাশ। কনের মায়ের চোখের জল, বান্ধবীদের হাসিঠাট্টা, বরপক্ষের আগমনের উত্তেজনা—সবকিছুই গানের মাধ্যমে ফুটে ওঠে। বিশেষ করে বিদায়ের সময় গাওয়া গানগুলো উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

অনেক বিয়েবাড়িতে বাংলার পরিবর্তে ভিন্ন ভাষার গান বাজাতে দেখা যায়। তবে বিয়ের মতো বিশেষ দিনে বাংলা গানের আবেগের কাছে অন্য কেউ ঘেঁষতে পারার কথা নয়।

কারও অভিযোগ থাকে, বিয়েতে বাজানোর মতো বাংলা গান নাকি খুঁজে পাওয়া কঠিন! অথচ ইউটিউবে সার্চ দিলেই আজকাল সব গানের সন্ধান মেলে। বিয়েবাড়িতে যাঁরা বাংলা গান বাজাতে চান, তাঁদের জন্য আমার এই তালিকা রইল। এই গানগুলো বিয়েবাড়ির আবহই বদলে দিতে পারে।

১. মালকা বানুর দেশে রে

২. তোমরা দেখো গো আসিয়া

৩. হলুদ বাটো মেন্দি বাটো

৪. দাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেন্দি

৫. সুন্দরী কমলা নাচে

৬. সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি

৭. লীলাবালি লীলাবালি

৮. আইলা রে নয়া দামান

৯. গায়ে হেলানি দিয়া নাচে গোলাপি

১০. সাজো সাজনি কন্যা সাজো বিয়ার সাজে

আরও পড়ুন

১১. আজ আমরার কুসুম জানের বিবাহ হইব

১২. এই যে বেয়াইন সাব

১৩. চাঁদ মামা

১৪. দুষ্টু কোকিল ডাকে রে

১৫. রঙে রঙে রঙিন হব

১৬. লাগে উরাধুরা

১৭. বেণি খুলে

১৮. কন্যা রে

১৯. চুড়ি ছমছম বাজে

২০. ঝুমকা

২১. আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

২২. যদি বউ সাজো গো

২৩. আসসালামু আলাইকুম বেয়াইন সাব

২৪. বুক চিনচিন করছে হায়

২৫. বধূবেশে কন্যা যখন এল রে

আরও পড়ুন