বেগুনি তো অনেক হলো, এবার দেখুন কিমা বেগুনির রেসিপি

কিমা বেগুনিছবি: প্রথম আলো

ইফতারি হিসেবে বেগুনি খেতে ভালোবাসেন? এবার স্বাদ বদলাতে বানাতে পারেন কিমা বেগুনি। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

উপকরণ

  • বেগুন: ৩টা

  • বেসন: দেড় কাপ

  • আদাবাটা: আধা চা-চামচ

  • হলুদ গুঁড়া: আধা চা-চামচ

  • মরিচ গুঁড়া: আধা চা-চামচ

  • ঠান্ডা পানি: পৌনে এক কাপ (পরিমাণমতো)

  • লবণ: স্বাদমতো

  • বেকিং পাউডার: সিঁকি চা-চামচ

স্টাফিংয়ের জন্য—

  • মুরগির কিমা: ১ কাপ

  • কাঁচা মরিচ কুচি: ১ চা-চামচ

  • অরিগানো: ১ চা-চামচ

  • চিজ কুচি: ৩ টেবিল চামচ

  • গোলমরিচ গুঁড়া: আধা চা-চামচ

  • তেল: ১ চা-চামচ

আরও পড়ুন

প্রণালি

কিমা বেগুনি
ছবি: প্রথম আলো
  • তেলে মুরগির কিমা, কাঁচা মরিচ কুচি, অরিগানো, গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে রাখুন।

  • বেগুন লম্বা ও একটু মোটা করে কাটুন। মাঝখানে পকেটের মতো হবে।

  • ধুয়ে সামান্য লবণ মেখে রাখুন।

  • এবার বেগুনের পকেটের ভেতর কিমার পুর ঢুকিয়ে চিজের কুচি দিন।

  • বেসনের সঙ্গে আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, বেকিং পাউডার ও পানি দিয়ে ব্যাটার তৈরি করুন।

  • বেগুন সাবধানে ব্যাটারে ডুবিয়ে নিন। যাতে কিমা বের হয়ে না যায়।

  • ডুবো তেলে ভেজে ইফতারিতে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন