রামেন নুডলসের রেসিপি

রামেন নুডলসছবি: সুমন ইউসুফ

উপকরণ

  • মুরগি: ১টি

  • পানি: ২ লিটার

  • আদা স্লাইস: আধা চা-চামচ

  • রসুনের কোয়া: ৩টি

  • পেঁয়াজ: আধা কাপ

  • গোলমরিচের গুঁড়া: ১ চা-চামচ

  • লবণ: স্বাদমতো

  • মুরগির বুকের মাংস: ২৫০ গ্রাম

  • চিংড়ি: ৪টি

  • মাশরুম স্লাইস: ২টি

  • বেবি কর্ন: ১টি

  • সুইট কর্ন: ১ চা-চামচ

  • মটরশুঁটি: ১ চা-চামচ

  • টমেটো স্লাইস: ৪টি

  • ক্যাপসিকাম স্লাইস: ৫–৬টিৎ

  • গাজর স্লাইস: ৪টি

  • সয়া সস: ২ চা-চামচ

  • যেকোনো পাতা: ২–৩টি

  • সেদ্ধ ডিম: প্রয়োজনমতো

আরও পড়ুন

প্রণালি

  • মুরগি টুকরো করে কেটে ভালো করে ধুয়ে বড় পাত্রে ২ লিটার পানিতে সেদ্ধ করুন।

  • ফেনা জমে উঠলে একটি চামচ দিয়ে সেটা তুলে স্টকটি ২০-২৫ মিনিট ফুটিয়ে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ ও লবণ দিয়ে চুলায় মৃদু আঁচে রাখুন ১ ঘণ্টা। এতে স্টকের ওপর একটা স্তর জমবে।

  • স্তরটি সরিয়ে একটি পাতলা কাপড় দিয়ে স্টকটি ছেঁকে নিন।

  • মুরগির স্টকের পানিতে সয়া সস মিশিয়ে মুরগির বুকের মাংস সেদ্ধ করে ঠান্ডা করুন।

  • এবার সাজিয়ে সব মসলা দিয়ে মেখে নিন।

  • প্যানে অল্প তিলের তেল গরম করে দুই পিঠ হালকা লাল করে ভেজে নিন।

  • আধা ইঞ্চি পুরু করে স্লাইস করে নিন।

  • পরিবেশন পাত্রে সেদ্ধ নুডলস দিয়ে স্টক ঢেলে একে একে বাকি সব উপকরণ সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন