গুড় ও চিনি দিয়ে নারকেলের সন্দেশ বানাবেন যেভাবে, রেসিপি দেখুন

গুড় ও চিনির নারকেলের সন্দেশের রেসিপি দিয়েছে টুম্পার স্বপ্নরাজ্য

গুড় ও চিনির নারকেলের সন্দেশছবি: কবির হোসেন

উপকরণ

  • নারকেল কোরা ২ কাপ

  • আখের গুড় এক কাপের চার ভাগের তিন ভাগ/ চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ

  • এলাচগুঁড়া সিকি চা-চামচ

আরও পড়ুন

প্রণালি

  • প্রথমে একটি কড়াইয়ে নারকেল কোরা ও গুড়/ চিনি (যদি চিনির সন্দেশ বানান) দিয়ে ভালোভাবে নেড়ে নিন।

  • মিশ্রণটি জ্বাল দিতে দিতে পাক তৈরি করুন।

  • পাক হয়ে এলে এতে এলাচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

  • এরপর মিশ্রণটি পাটায় সুন্দরভাবে বেটে নিতে হবে।

  • সবশেষে বিভিন্ন ডিজাইনের ছাঁচের সাহায্যে সন্দেশ তৈরি করে নিন।

আরও পড়ুন