হাতে মাখা ট্যাংরা মাছের রেসিপি দেখুন

ভারী খাবার তো অনেক হলো, এবার খান আরামদায়ক কিছু। হাতে মাখা ট্যাংরা মাছ এই গরমে প্রশান্তি দেবে। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

হাতে মাখা ট্যাংরাছবি: সুমন ইউসুফ

উপকরণ

  • ট্যাংরা মাছ ২৫০-৩০০ গ্রাম

  • পেঁয়াজকুচি ২-৩টি

  • কাঁচা মরিচ ৫-৬টা (ফাটা)

  • হলুদগুঁড়া আধা চা-চামচ

  • লাল মরিচগুঁড়া ১ চা-চামচ

  • ধনেগুঁড়া আধা চা-চামচ

  • লবণ স্বাদমতো

  • শর্ষের তেল ৪ টেবিল চামচ

  • রসুনবাটা ১ চা-চামচ

  • টমেটোকুচি ১টা (ঐচ্ছিক, হালকা টক স্বাদের জন্য)।

আরও পড়ুন

প্রণালি

সাদা ভাতের সঙ্গে হাতে মাখা ট্যাংরা মাছ
ছবি: সুমন ইউসুফ
  • ট্যাংরা মাছ পরিষ্কার করে নিন।

  • এরপর মাছের সঙ্গে লবণ, অর্ধেক হলুদগুঁড়া, অল্প লাল মরিচগুঁড়া, সামান্য শর্ষের তেল ভালো করে হাতে মাখিয়ে নিন।

  • ১০-১৫ মিনিট রেখে দিন।

  • কড়াইতে বাকি শর্ষের তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে হালকা বাদামি করুন।

  • রসুনবাটা দিয়ে একটু ভেজে বাকি মসলা (লাল মরিচগুঁড়া, ধনেগুঁড়া, হলুদগুঁড়া) দিয়ে অল্প পানি দিয়ে কষান।

  • চাইলে এখানে টমেটো দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

  • এখন মাখানো মাছ আর কাঁচা মরিচ দিয়ে দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন।

  • মাঝেমধ্যে নেড়ে দিন, কিন্তু বেশি না।

  • লেবু ও কাঁচা পেঁয়াজ দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন।

আরও পড়ুন