শর্ষে তেলে ছোট মাছ চচ্চড়ির রেসিপি

শর্ষে তেলে ছোট মাছ চচ্চড়িছবি: প্রথম আলো

উপকরণ

  • ছোট মাছ: ৪০০ গ্রাম

  • শর্ষের তেল: প্রয়োজনমতো

  • পেঁয়াজকুচি: ১ কাপ

  • রসুনবাটা: ১ চা-চামচ

  • কাঁচা মরিচ ফালি: ৮–১০ ফালি

  • শর্ষে বাটা: ১ টেবিল চামচ

  • হলুদ ও মরিচবাটা: আধা চা-চামচ করে

  • টমেটোকুচি: ১টি

  • ধনেপাতাকুচি: ১ টেবিল চামচ

  • লবণ: স্বাদমতো

  • কলাপাতা: প্রয়োজনমতো

প্রণালি

  • সব উপকরণ দিয়ে মাছ মেখে ম্যারিনেট করে রাখতে হবে ১০ মিনিট।

  • মাঝারি আঁচে চুলায় বসিয়ে রান্না করুন।

  • সব উপকরণ সেদ্ধ হলে মাছ একবার উল্টে দিন।

  • কিছুক্ষণ চুলায় রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন