কীভাবে বানাবেন স্বাস্থ্যকর সালাদ, দেখুন রেসিপি

সালাদ–দইয়ের রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার

সালাদ–দইছবি: সুমন ইউসুফ

উপকরণ

  • টমেটোকুচি আধা কাপ

  • শসাকুচি ১ কাপ

  • ক্যাপসিকামকুচি সিকি কাপ

  • পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ

  • পানি ঝরানো টক দই আধা কাপ

  • সবুজ সস (ধনেপাতা ১০-১২টা, পুদিনাপাতা ১০-১২টা ও কাঁচা মরিচ ২টা একসঙ্গে বাটা) ২ চা-চামচ

  • গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ

  • চাট মসলাগুঁড়া আধা চা-চামচ

  • মেয়নেজ ২ টেবিল চামচ

  • লবণ স্বাদমতো

আরও পড়ুন

প্রণালি

  • প্রথমে একটি পাত্রে টমেটো, শসা, ক্যাপসিকাম, পেঁয়াজকুচি ও লবণ মিশিয়ে রাখুন।

  • অন্য একটি পাত্রে পানি ঝরানো টক দইয়ের সঙ্গে সবুজ সস, চাট মসলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও মেয়নেজ ভালোভাবে মিশিয়ে নিন।

  • পরিবেশনের ঠিক আগে দইয়ের মিশ্রণ সালাদের সঙ্গে মিশিয়ে পরিবেশন করুন

আরও পড়ুন