চ্যাপা শুঁটকিতে সবজি ভুনার রেসিপি

চ্যাপা শুঁটকিতে সবজি ভুনাছবি: প্রথম আলো

উপকরণ

  • চ্যাপা শুঁটকি: ৫০ গ্রাম

  • ছাঁচি মিষ্টিকুমড়া: ১ কাপ

  • বেগুন: ১ কাপ

  • গাজর: আধা কাপ

  • শিম: আধা কাপ

  • টমেটো: আধা কাপ

  • আলু: ২টি (পছন্দমতো যেকোনো সবজি দেওয়া যেতে পারে, সব সবজি ধুয়ে ছোট ডুমো করে কেটে নিতে হবে)

  • পেঁয়াজকুচি: ১ কাপ

  • রসুনকুচি: ২ চা-চামচ

  • আদাবাটা: ১ চা-চামচ

  • তেজপাতা: ২টি

  • শুকনা মরিচ: ২টি

  • কাঁচা মরিচ: ৪-৫টি

  • হলুদবাটা: ১ চা-চামচ

  • আস্ত জিরা: ১ চা-চামচ

  • নারকেলবাটা: ১ টেবিল চামচ

  • লবণ: পরিমাণমতো

  • তেল: প্রয়োজনমতো

প্রণালি

  • চ্যাপা শুঁটকি তাওয়ায় টেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেটে নিন।

  • সব সবজি ধুয়ে ছোট ডুমো করে কেটে তেলে ভেজে নিতে হবে।

  • কড়াইয়ে তেল গরম করে তাতে আধা কাপ পেঁয়াজকুচি এবং রসুন, আদা, তেজপাতা, লবণ, হলুদ ও চ্যাপা শুঁটকি দিয়ে নাড়ুন।

  • মসলা কষানো হলে তাতে সবজি দিন এবং আধা কাপ পানি দিন।

  • বেশি ঝাল খেতে চাইলে কাঁচা মরিচ ফালি করে দিন।

  • ঝাল কম খেতে চাইলে আস্ত দিন।

  • সবজি মাখামাখা হলে পেঁয়াজকুচি, রসুনকুচি, শুকনো মরিচ, আস্ত জিরা ও শর্ষের তেল দিয়ে ফোড়ন দিন।

  • নামিয়ে গরম–গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন