দেখুন আম, লিচুর পুডিংয়ের রেসিপি

আম আর লিচুর সময় এখন। এই দুটি ফল দিয়ে বানাতে পারেন আম, লিচুর পুডিং। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

আম, লিচুর পুডিংছবি: সুমন ইউসুফ

উপকরণ

  • সাবুদানা আধা কাপ

  • লিচুর জুস বা পানি ৩ কাপ

  • ক্রিম ১ কাপ

  • চিনি ৪ টেবিল চামচ (জুসের বদলে যদি শুধু পানি ব্যবহার করেন, তবে স্বাদমতো চিনি বাড়িয়ে দেবেন)

  • মিষ্টি লিচু ১০-১২টি (খোসা ও বিচি ছাড়িয়ে দুই টুকরা করা)

  • পাকা আম ১ কাপ

প্রণালি

  • প্রথমে সাবুদানা ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।

  • একটি পাত্রে লিচুর জুস, ক্রিম, ভেজানো সাবুদানা, চিনি ও আমের মণ্ড খুব ভালো করে মিশিয়ে নিন।

  • চিনি গলে পানির সঙ্গে মিশে গেলে নেড়ে ঠান্ডা করে নিন।

  • লিচুর টুকরাগুলো মিশিয়ে ফ্রিজে রেখে দিন। এবার সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন