ওটসের পেঁয়াজু বানাতে চাইলে রেসিপি দেখুন

ওটস নানা ভাবে খেতে দেখা যায়। তবে কখনো পেঁয়াজু বানিয়ে খেয়েছেন কি? রেসিপি দিয়েছেন ফারাহ্‌ সুবর্ণা

ওটস দিয়ে পেঁয়াজু বানানো যায় ঝটপটছবি: প্রথম আলো

উপকরণ

  • ওটস আধা কাপ

  • মসুর ডাল আধা কাপ

  • পেঁয়াজকুচি পৌনে এক কাপ

  • কাঁচা মরিচের কুচি আধা চা-চামচ

  • ধনেপাতাকুচি ১ টেবিল চামচ

  • পুদিনাপাতার কুচি ১ চা-চামচ

  • হলুদগুঁড়ো পৌনে এক চা-চামচ

  • জিরাগুঁড়ো পৌনে এক চা-চামচ

  • আদাবাটা পৌনে এক চা-চামচ

  • রসুনবাটা সিকি চা-চামচ

  • লবণ স্বাদমতো

  • তেল ভাজার জন্য

প্রণালি

ওটস পেঁয়াজু খেতে মুচমুচে
ছবি: প্রথম আলো
  • ওটস অল্প পানিতে (২–৩ টেবিল চামচ) ভিজিয়ে রাখতে হবে।

  • মসুর ডাল দুই ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ভালোভাবে ঝরিয়ে নিয়ে মিহিন করে বেটে নিতে হবে।

  • তারপর তেল বাদে বাকি উপকরণ ও পানি নিংড়ে নেওয়া ওটস একসঙ্গে মেখে নিতে হবে।

  • তেল গরম করে মিশ্রণ থেকে অল্প করে নিয়ে পেঁয়াজুর আকারে গড়ে গরম তেলে লাল করে ভেজে পুদিনা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

আরও পড়ুন