ইফতারে বানান ছোলার চাট, দেখুন রেসিপি

ছোলার চাট
ছবি: প্রথম আলো

উপকরণ

  • ছোলা: আধা কেজি

  • শুকনা মরিচ: ৪টি

  • জিরা: ১ টেবিল চামচ

  • পাঁচফোড়ন: ২ চা-চামচ

  • এলাচি: ৪টি

  • আদাবাটা: ১ চা-চামচ

  • আদাকুচি: ২ চা-চামচ

  • মরিচগুঁড়া: ২ চা-চামচ

  • চিনাবাদাম: সিকি কাপ

  • তেঁতুল: আধা কাপ

  • চিনি: আধা কাপ বা স্বাদমতো

  • তেল: আধা কাপ

  • আলু: তিন শ গ্রাম

  • তেজপাতা: ১টি

  • ধনে: ১ টেবিল চামচ

  • দারুচিনি (২ সেন্টিমিটার): ৩টি

  • লবঙ্গ: ২টি

  • রসুনবাটা: ১ চা-চামচ

  • কিশমিশ: দেড় টেবিল চামচ

  • চিনাবাদাম (অর্ধচূর্ণ): সাজানোর জন্য

  • পেঁয়াজ স্লাইস: ৪টি

  • লবণ: স্বাদমতো

আরও পড়ুন

প্রণালি

  • ছোলা ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। আরেকবার ভালো করে ধুয়ে ডুবো পানিতে সেদ্ধ করে নিন।

  • ছোলা বেশি পুরোনো হলো সামান্য খাওয়ার সোডা দিয়ে সেদ্ধ করুন।

  • আলু সেদ্ধ করে ছোট কিউব করে কেটে নিন। শুকনা মরিচ, তেজপাতা, জিরা, ধনে, পাঁচফোড়ন, দারুচিনি, এলাচি ও লবঙ্গ আলাদা করে হালকা টেলে গুঁড়া করে নিন।

  • কিশমিশ ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন।

  • ২ কাপ পানিতে তেঁতুল ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তেঁতুল ছেনে মাড় বের করুন। এই মাড়ের সঙ্গে চিনি মিশিয়ে রাখুন।

  • প্যানে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখুন। আদাকুচি লালচে করে ভেজে তুলে রাখতে হবে।

ছোলার চাট
ছবি: প্রথম আলো
  • বাকি তেলে ভাজা গুঁড়া মসলা, বেরেস্তা ও ভাজা আদা ঝুরি বাদে অন্যান্য মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।

  • মসলা থেকে তেল ছাড়া শুরু করলে আলু ও ছোলা দিয়ে মিশিয়ে নাড়ুন। লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ডুবো পানিতে ২০ মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিন।

  • ছোলা সেদ্ধ হলে তেঁতুলের মাড় ও পরিমাণমতো গরম পানি দিয়ে মিশিয়ে রান্না করুন। ঘন হয়ে এলে কিশমিশ ও চিনাবাদাম দিয়ে নাড়ুন।

  • ভাজা গুঁড়া মসলা ও বেরেস্তা ও আদা ভাজা ছিটিয়ে আলতোভাবে নেড়ে চুলা বন্ধ করে দিন।

  • টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা মরিচকুচি, আদাকুচি, ধনেপাতাকুচি দিয়ে সালাদ তৈরি করে চাট মসলা মিশিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন