পুঁইপাতার বেগুনির রেসিপি

পুঁইপাতার বেগুনি
ছবি: প্রথম আলো

বেগুন ও পুঁইশাকের জন্য উপকরণ

  • বেগুন পাতলা স্লাইস করে কেটে নেওয়া: ৬টি

  • লবণ: পরিমাণমতো

  • লাল মরিচের গুঁড়া: সিকি চা-চামচ

  • হলুদ ও মরিচের গুঁড়া: সিকি চা-চামচ

মিশ্রণের জন্য উপকরণ

  • ময়দা: ১ কাপের চার ভাগের তিন ভাগ অথবা তিন সিকি কাপ

  • বেসন: দুই টেবিল চামচ

  • বেকিং পাউডার: আধা চা-চামচ

  • বেকিং সোডা: সিকি চা-চামচ

  • মরিচের গুঁড়া: এক চা-চামচ

  • হলুদগুঁড়া: আধা চা-চামচ

  • ভাজা জিরাগুঁড়া: আধা চা-চামচ

  • লবণ: তিন সিকি চা-চামচ

  • আদাবাটা: সিকি চা-চামচ

  • রসুনবাটা: সিকি চা-চামচ

  • ঠান্ডা পানি: তিন সিকি কাপ

আরও পড়ুন

প্রণালি

পুঁইপাতার বেগুনি
ছবি: প্রথম আলো
  • বেগুন পাতলা লম্বা করে কেটে লবণ মেখে ১৫-২০ মিনিট রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

  • পুঁইশাক পাতা ডাঁটা থেকে আলাদা করে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে সামান্য লবণ মেখে হালকা ঝাঁকিয়ে নিন।

  • একটি গামলায় ময়দার সঙ্গে বেসন, লবণ, বেকিং পাউডার ও বেকিং সোডা মিশিয়ে নিন ভালো করে।

  • এভাবে ঠান্ডা পানি বাদে অন্য সব উপকরণ একত্রে মিশিয়ে নিন।

  • এবারে ঠান্ডা পানি দিয়ে ঘন মসৃণ মিশ্রণ তৈরি করুন।

  • বেগুনে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া মেখে নিন।

  • এবারে একেকটি পুঁইশাক পাতায় কোনাকুনি করে একটি করে বেগুনের স্লাইস বিছিয়ে মুড়ে নিন।

  • কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে পুঁইপাতায় মোড়ানো বেগুনগুলো বেসনের ঘন মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে মচমচে করে ভাজুন।

  • তেল ছেঁকে উঠিয়ে টিস্যু পেপারে ওপরে রাখুন। সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন