ভিন্ন স্বাদে সাবুদানার পায়েস, দেখুন রেসিপি

সাবুদানার পায়েসের রেসিপি দিয়েছেন রোয়েনা মাহজাবীন

সাবুদানার পায়েসছবি: প্রথম আলো

উপকরণ

  • তরল দুধ: ২ লিটার

  • সাবুদানা: ৪ কাপ

  • চিনি: স্বাদমতো

  • এলাচি: ৩টা

  • কুকিং চকলেট: ১ কাপ (মাইক্রোওয়েভ ওভেনে গলিয়ে নেওয়া)

  • তেজপাতা: ১টি

আরও পড়ুন

প্রণালি

  • দুধ জ্বাল দিয়ে দেড় লিটারে নামিয়ে আনুন।

  • এ সময় সাবুদানা ডুবো পানিতে ভিজিয়ে রাখুন।

  • দুধ ঘন হলে এলাচি, তেজপাতা ও চিনি দিন।

  • সাবুদানা পানি ঝরিয়ে নিয়ে দুধে দিয়ে দিন। জ্বাল দিয়ে ঘন হলে নামিয়ে নিন।

  • এবার এই পায়েস অর্ধেকটা নিয়ে তাতে ২ টেবিল চামচ গলানো চকলেট মিশিয়ে নিন।

  • সার্ভিং কাপে প্রথমে চকলেট মেশানো পায়েস দিন।

  • জমে যাওয়ার পর ওপরে সাদা পায়েস ঢেলে দিন। সবশেষে ওপরে গলানো চকলেট ঢেলে পরিবেশন করুন।

আরও পড়ুন