কটেজ চিজ গ্রিলের রেসিপি

কটেজ চিজ গ্রিলছবি: সৌরভ দাশ

উপকরণ

  • তরল দুধ: ২ কেজি

  • ভিনেগার: ২ টেবিল চামচ

  • কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ

  • চিলি ফ্লেকস: ১ চা-চামচ

  • সয়া সস: ১ টেবিল চামচ

  • তেল: ২ টেবিল চামচ

আরও পড়ুন

প্রণালি

  • প্রথমে দুধ হালকা গরম করে চুলা বন্ধ করে তাতে ভিনেগার দিয়ে দুধ ফাটিয়ে মসলিন কাপড়ে ঢেলে সারা রাত রেখে পনির থেকে পানি ছেঁকে নিন।

  • এবার চারকোনা আকারে পনিরগুলো কেটে সয়া সস ও চিলি ফ্লেকস গড়িয়ে মেরিনেট করে রাখুন।

  • এবার গ্রিল প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে পনিরগুলো দেওয়ার আগে তা কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে গ্রিল করতে দিন।

  • এবার চারপাশ গ্রিল করে নামিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন