চিকেন স্যতের রেসিপি
উপকরণ
মুরগির মাংস হাড় ছাড়া: ১ কাপ
চিনাবাদাম পেস্ট: ১ টেবিল চামচ
সয়া সস: ১ টেবিল চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
রসুনের পেস্ট: আধা চা-চামচ
চিলি ফ্লেকস: ১ চা-চামচ
মধু: ১ টেবিল চামচ
তেল: ২-৩ টেবিল চামচ
প্রণালি
প্রথমে মুরগির মাংসগুলো পাতলা পাতলা করে কেটে নিন।
এবার বাদামের পেস্ট, সয়া সস, লেবুর রস, রসুনের পেস্ট, চিলি ফ্লেকস ও মধু মেশান।
পাতলা করে কেটে রাখা মাংসের স্লাইসগুলো এতে দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন ৪/৫ ঘণ্টা।
এরপর ভিজিয়ে রাখা শাশলিকের কাঠিতে গেঁথে গ্রিল প্যান গরম করে তাতে এপিঠ-ওপিঠ করে স্যতে করে নিয়ে গরম গরম পরিবেশন করুন।