সাহ্‌রি খেতে মসুর ডালে চালকুমড়ার রেসিপি দেখুন

মসুর ডালে চালকুমড়াছবি: প্রথম আলো

চালকুমড়া ঠান্ডা সবজি হিসেবে পরিচিত। এই সময়ে সাহ্‌রিতে চালকুমড়া দিয়ে ডাল রান্না করতে পারেন। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

উপকরণ

  • চালকুমড়া ১টি

  • মসুর ডাল ১ কাপ

  • আদাবাটা আধা চা-চামচ

  • রসুনবাটা ১ চা-চামচ

  • হলুদগুঁড়া ১ চা-চামচ

  • মরিচগুঁড়া আধা চা-চামচ

  • মেথি আধা চা-চামচ

  • লবণ পরিমাণমতো

  • তেল দেড় টেবিল চামচ

  • কাঁচা মরিচ কয়েকটি

  • টমেটো ১টি

  • ধনেপাতাকুচি ১ টেবিল চামচ

  • পেঁয়াজকুচি ১ টেবিল চামচ

আরও পড়ুন

প্রণালি

  • তেলে পেঁয়াজকুচি, মেথি, আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, লবণ ভালোভাবে কষান।

  • এবার মসুর ডাল দিয়ে কয়েক মিনিট ভাজুন।

  • প্রয়োজনে অল্প পানি দিন।

  • ডাল কিছুটা সেদ্ধ হয়ে এলে চালকুমড়ার টুকরা দিয়ে কয়েক মিনিট নাড়ুন।

  • প্রয়োজনমত পানি দিয়ে ঢেকে দিন।

  • সেদ্ধ হয়ে এলে টমেটো টুকরা দিয়ে দিন।

  • সবশেষে কাঁচা মরিচ ও ধনেপাতাকুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।

আরও পড়ুন