ফলের মকটেল বানাবেন যেভাবে, রেসিপি দেখুন
উপকরণ
কমলার রস: ৩ কাপ
চিনি: ১ টেবিল চামচ
বিট লবণ: ১ চা-চামচ
শুকনা মরিচ (গুঁড়া করা): আধা চা-চামচ
লেবুর রস: ১ চা-চামচ
পুদিনা পাতাকুচি: দেড় চা-চামচ
পাকা কলা: ১টি
কমলার টুকরা: ৩ টেবিল চামচ
পাকা পেঁপের টুকরা: ৩ টেবিল চামচ
কেশর আলুর টুকরা: ২ টেবিল চামচ
আরও পড়ুন
প্রণালি
সব ফল ছোট ছোট টুকরা করে নিন।
কমলার রসের সঙ্গে বাকি সব উপকরণ মিশিয়ে নিন।
এবার সব ফলের টুকরা একসঙ্গে মিলিয়ে ফলের মকটেল তৈরি করে নিন।
আরও পড়ুন