কালোজিরা ও গোলমরিচের চায়ের রেসিপি
উপকরণ
চা পাতা: ২ চা-চামচ
কালোজিরা: আধা চা-চামচ
আস্ত গোলমরিচ: আধা চা-চামচ
আদাকুচি: এক চা-চামচের তিন ভাগের এক ভাগ
চিনি বা মধু: স্বাদমতো
পানি: ৫০০ মিলিলিটার
প্রণালি
পানি ফুটিয়ে চা, কালোজিরা, আস্ত গোলমরিচ আর আদাকুচি দিয়ে ৫/৭ মিনিট ফুটিয়ে নিন।
এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে।
কাপের ওপরে ছাঁকনি রেখে তাতে চা পাতা দিয়ে তার ওপরে ফুটন্ত কালোজিরা, গোলমরিচ ও আদা জ্বাল দেওয়া পানি ধীরে ধীরে ঢেলে ছেঁকে নিয়ে চিনি বা মধু মিশিয়ে নিয়ে গরম থাকা অবস্থাতেই পান করুন।