মোচার চপ
উপকরণ: মোচা ১টি (সেদ্ধ করে কুচি করা), আলু ২টি (সেদ্ধ করা), পেঁয়াজকুচি ১টি, আদা-রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ২-৩টি, হলুদগুঁড়া আধা চা-চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা-চামচ, গরমমসলা আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি সামান্য ও লেবুর রস ১ চা-চামচ। কোটিংয়ের জন্য বেসন বা ময়দা আধা কাপ, ব্রেডক্রাম্ব ১ কাপ, লবণ ও মরিচগুঁড়া সামান্য, পানি ব্যাটারের জন্য এবং তেল ভাজার জন্য।
প্রণালি: শুরুতেই মোচার ভেতর থেকে মোটা শক্ত কাঠিগুলো ফেলে দিন। এবার ছোট ছোট করে কেটে লবণ-হলুদ দিয়ে সেদ্ধ করে ভালোভাবে পানি ঝরিয়ে রাখুন।
কড়াইতে অল্প তেল গরম করে পেঁয়াজ ভাজুন। আদা-রসুনবাটা দিয়ে নাড়ুন। এবার মোচা, মসলা (হলুদ, মরিচ, জিরা, গরমমসলা) দিয়ে ভালো করে কষান। সেদ্ধ আলু চটকে মিশিয়ে দিন। শেষে ধনেপাতা, লেবুর রস আর চিনি দিয়ে নামিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ছোট ছোট চপের আকারে গড়ে নিন।
চপের কোটিং করতে বেসন/ময়দা দিয়ে পাতলা ব্যাটার বানান। প্রতিটি চপ ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন।
কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে চপগুলো সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।