আর্জেন্টিনার মেসির স্ত্রী ব্যায়াম করেন ব্রাজিলের ট্রেইনারের কাছে

১ / ১১
ছবিটা এখনো আন্তোনেল্লা রোকুজ্জোর ইনস্টাগ্রাম প্রোফাইল ‘পিন করা’ আছে। অর্থাৎ শুরুর দিকেই এটা চোখে পড়ে। এবারের বিশ্বকাপেও কি এমন কোনো দৃশ্যের অবতারণা হবে? সে প্রশ্নের উত্তর অজানা। তবে এরই মধ্যে নজর কাড়তে শুরু করেছেন মেসির স্ত্রী রোকুজ্জো।
ছবি: রোকুজ্জোর ইনস্টাগ্রাম থেকে
২ / ১১
ব্যবসায়ী ও মডেল হিসেবে রোকুজ্জোর আলাদা পরিচিতি আছে। অ্যাডিডাসের মতো বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন তিনি। তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ২০ মিলিয়ন ডলার।
ছবি: রোকুজ্জোর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১১
কদিন আগে ইন্টার মায়ামি ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে এভাবেই ধরা দেন এই তারকা দম্পতি।
ছবি: রোকুজ্জোর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ১১
রোকুজ্জোর পরনে ছিল একটি মিনিমালিস্ট গ্রীষ্মকালীন পোশাক।
ছবি: রোকুজ্জোর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১১
কিথ ব্র্যান্ডের পিঠখোলা জামায় দারুণ লাগছিল তাঁকে।
ছবি: রোকুজ্জোর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১১
তাঁর সাজ আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল টিফানির গয়নায়।
ছবি: রোকুজ্জোর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১১
মেসি পরেছিলেন ট্রাউজার, সাদা টি-শার্ট। ওপরে একটি কালো ওভারশার্ট।
আরও পড়ুন
৮ / ১১
ফিটনেসের ব্যাপারে বেশ সচেতন রোকুজ্জো। নিয়মিত ব্যায়াম তো করেনই। নারীদের জন্য বিশেষায়িত একটি জিমে সপ্তাহে দুই দিন একজন ব্রাজিলীয় ট্রেইনারের অধীন ‘ফিটজ্যাম’ করেন তিনি।
৯ / ১১
এক সাক্ষাৎকারে রোকুজ্জো বলেছেন, ফিটজ্যাম ক্লাস তিনি বেশ উপভোগ করেন। জানিয়ে রাখি, ফিটজ্যাম হলো গানের তালে তালে একধরনের অ্যারোবিকস।
১০ / ১১
রোকুজ্জো বলছেন, জিমে যতক্ষণ থাকেন, তাঁর ফোন থাকে ব্যাগে। ‘ডু নট ডিস্টার্ব’ মোডে ফোন রেখে পাক্কা এক ঘণ্টা তিনি শুধু নিজেকেই সময় দেন।
১১ / ১১
বিশ্বকাপ সামনে রেখে এবারও নিশ্চয়ই আলোচনায় থাকবেন রোকুজ্জো। তবে শেষ ছবিটা এমন হবে কি না, সেটা সময়ই বলে দেবে।