চিংড়ি দুধে বিরিয়ানি, জেনে নিন রেসিপি
ঈদের দিন দুপুরে বা রাতের দাওয়াতে ভিন্ন স্বাদ পেতে চাইলে বানাতে পারেন চিংড়ি মালাই বিরিয়ানি। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
উপকরণ
মাঝারি চিংড়ি ১ কেজি
লবণ সামান্য
সয়াবিন তেল ১ টেবিল চামচ
পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
আদাবাটা ২ টেবিল চামচ
রসুনবাটা ১ চা–চামচ
হলুদগুঁড়া ১ চা–চামচ
মরিচগুঁড়া ১ চা–চামচ
চিনি ১ চা–চামচ
গরমমসলা কয়েকটি
লবণ পরিমাণমতো
পোলাও চাল ১ কেজি
পানি ৫ কাপ
বাদামবাটা ১ টেবিল চামচ
কিশমিশ ১ টেবিল চামচ
নারকেলের দুধ ১ কাপ
পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ
ঘি ১ টেবিল চামচ
প্রণালি
চিংড়িতে সামান্য লবণ মেখে সয়াবিন তেলে হালকা ভেজে তুলে রাখুন।
একই তেলে পেঁয়াজকুচি ভেজে নিন।
আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, চিনি, লবণ ও গরমমসলা সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।
কষানো মসলায় চাল ও ভাজা চিংড়ি দিয়ে ১ মিনিট নাড়ুন।
এরপর পানি, বাদামবাটা ও কিশমিশ দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন।
প্রায় ১০ মিনিট পর নারকেলের দুধ দিয়ে নেড়ে কম আঁচে রান্না চালিয়ে যান।
পানি শুকিয়ে চাল সেদ্ধ হয়ে এলে বেরেস্তা ও ঘি ছড়িয়ে চুলা বন্ধ করুন।