শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানির রেসিপি
শাহি রেশমি বিফ স্ট্রোগানফ বিরিয়ানির রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
উপকরণ
গরুর মাংস (পাতলা করে কেটে নেওয়া) ১ কেজি
টক দই ১ কাপ
আদা-রসুনবাটা ২ টেবিল চামচ
গরমমসলা ১ চা-চামচ
গোলমরিচগুঁড়া ১ চা-চামচ
লবণ স্বাদমতো
ঘি আধা কাপ
পেঁয়াজকুচি ২ কাপ
ক্যাপসিকাম ৩ কাপ ৩ রঙের
গাজর ২৫০ গ্রাম
বাঁধাকপি ১টি
মাশরুম স্লাইস ১ কাপ
ফ্রেশ ক্রিম ১ কাপ
বাসমতী চাল ৫ কাপ (আধা সেদ্ধ)
জাফরান ভেজানো দুধ সিকি কাপ
ধনেপাতা পরিমাণমতো।
প্রণালি
দই, আদা-রসুন, গোলমরিচ, গরমমসলা ও লবণ দিয়ে মাংস ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
কড়াইয়ে ঘি দিয়ে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রাখুন। মাংস, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি ও মাশরুম দিন।
মাংস সেদ্ধ হলে ক্রিম মিশিয়ে ঘন স্ট্রোগানফ গ্রেভি তৈরি করুন। হাঁড়িতে স্তর করে এবার উপকরণগুলো দিতে হবে।
প্রথমে চাল, এরপর মাংসের গ্রেভি দিন। এর ওপর পেঁয়াজ বেরেস্তা ও জাফরান দুধ দিয়ে দিন।
এভাবে আবার আরেকটি স্তর করে চাল, মাংসের গ্রেভি, পেঁয়াজ বেরেস্তা, জাফরান দুধ দিন।
ঢেকে কম আঁচে ২০ মিনিট দম দিন। হয়ে গেলে ওপরে ক্রিম ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।