নান বান লাভা বোম্বের নাম শুনেছেন? জেনে নিন রেসিপি

রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা

নান বান লাভা বোম্বছবি: খালেদ সরকার

উপকরণ

  • কেনা রুটি: ৪টি

  • মুরগি: ১ কেজি

  • পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ

  • আদা–রসুনবাটা: ১ চা–চামচ

  • গরমমসলা: আধা চা–চামচ

  • গোলমরিচগুঁড়া: আধা চা–চামচ

  • টমেটো সস: ২ টেবিল চামচ

  • গ্রেটেড মোজারেলা চিজ: ১ কাপ

  • ক্যাপসিকামকুচি: ২ টেবিল চামচ

  • মাখন: ব্রাশ করার জন্য ১ কিউব

  • তিল: সামান্য

নান বান লাভা বোম্ব
ছবি: খালেদ সরকার

প্রণালি

  • প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভাজুন।

  • আদা–রসুনবাটা দিন।

  • মুরগিতে লবণ, গরমমসলা, গোলমরিচ দিয়ে ভালো করে কষান।

  • শেষে টমেটো সস ও ক্যাপসিকাম মিশিয়ে নামিয়ে নিন।

  • রুটিগুলো গোল করে কেটে মাঝখানে ফিলিং দিন।

  • তার ওপর মোজারেলা চিজ ছড়িয়ে চারপাশ মুড়ে বানের আকার দিন।

  • ওপরে বাটার ব্রাশ করে তিল ছিটিয়ে দিয়ে ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় ৮–১০ মিনিট বেক করুন।

  • ওভেনের বদলে ঢাকনা দিয়ে তাওয়ায় কম আঁচে ৫–৭ মিনিট রাখলেও হবে।

  • গার্লিক মেও বা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন