তুলসী–মধুর চায়ের রেসিপি

তুলসী–মধুর চাছবি: প্রথম আলো

উপকরণ

  • চা পাতা: ১ চা-চামচ

    অথবা

  • টি ব্যাগ: প্রতি কাপে ১টা করে

  • তুলসী পাতা: ১০–১২টা

  • লেবুর রস: স্বাদমতো

  • মধু: স্বাদমতো

  • পানি: ৫০০ মিলিলিটার

প্রণালি

  • ফুটন্ত পানিতে তুলসী পাতা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন।

  • চা পাতা দিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে।

  • স্বাদমতো লেবুর রস ও মধু মিশিয়ে পান করতে হবে।

আরও পড়ুন