গ্যাস ছাড়াই ওভেনে রাঁধুন ডিমের চৌকা, রেসিপি দেখুন
মাইক্রোওভেনে কয়েক মিনিটে সহজেই রান্না করা যায় নানা পদ। এমন একটি রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
উপকরণ
ডিম ৬টি
তেল ২ টেবিল চামচ
পেঁয়াজকুচি আধা কাপ
আদা ও রসুনবাটা ১ চা-চামচ
টমেটোকুচি আধা কাপ
মরিচগুঁড়া ১ চা-চামচ
হলুদগুঁড়া আধা চা-চামচ
ধনেগুঁড়া ১ চা-চামচ
লবণ স্বাদমতো
ধনেপাতাকুচি সামান্য
প্রণালি
মাইক্রোওভেনে দেওয়া যাবে, এমন একটি বাটিতে তেল, পেঁয়াজকুচি ও আদা-রসুনবাটা দিয়ে হাই পাওয়ারে ৩ মিনিট রান্না করুন।
এরপর টমেটোকুচি, মরিচগুঁড়া, হলুদগুঁড়া, ধনেগুঁড়া ও লবণ দিয়ে আরও ৩ মিনিট রান্না করুন।
ডিম ফেটিয়ে নিন। পরিবেশন পাত্রে নিয়ে ২ মিনিট হাই পাওয়ারে রান্না করুন।
এবার চারকোনা করে কেটে নিয়ে গ্রেভির মধ্যে সাজিয়ে হাই পাওয়ারে আরও ৪ মিনিট রান্না করুন।
শেষে ধনেপাতাকুচি ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।