গ্যাস না থাকলেও রাঁধা যায় জাফরানি বাটার চিকেন রাইস বোল, দেখুন রেসিপি

রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা

জাফরানি বাটার চিকেন রাইস বোলছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ

  • সেদ্ধ করা বাসমতী চাল: ৩ কাপ

  • কিউব করে কাটা হাড়ছাড়া মুরগি: ৩০০ গ্রাম

  • আদাবাটা: ১ টেবিল চামচ

  • রসুনবাটা: ১ টেবিল চামচ

  • টমেটো পেস্ট: ২ টেবিল চামচ

  • লবণ: স্বাদমতো

  • মাখন: ২ টেবিল চামচ

  • ফ্রেশ ক্রিম: আধা কাপ

  • জাফরান: ১ চিমটি

  • গরম তরল দুধ: ২ টেবিল চামচ

  • চিনি: ১ চা-চামচ

  • গরমমসলার গুঁড়া: আধা চা-চামচ

  • সাজানোর জন্য ধনেপাতাকুচি: সামান্য

প্রণালি

  • মাইক্রোওভেনে দেওয়া যাবে, এমন একটি বাটিতে মুরগি, আদা-রসুনবাটা, টমেটো পেস্ট ও লবণ একসঙ্গে মিশিয়ে হাই পাওয়ারে ৬ মিনিট রান্না করুন।

  • এরপর বাটি বের করে মাখন, ফ্রেশ ক্রিম, জাফরান-ভেজানো দুধ, চিনি ও গরমমসলার গুঁড়া মিশিয়ে আবার হাই পাওয়ারে ৩ মিনিট রান্না করুন।

  • এবার পরিবেশনের পাত্রে সেদ্ধ করা বাসমতী চাল নিয়ে তার ওপর মুরগি ছড়িয়ে দিন এবং ২ মিনিট গরম করুন।

  • শেষে ধনেপাতা কুচি ও সামান্য মাখন দিয়ে গরম-গরম পরিবেশন করুন।

আরও পড়ুন