পাইনঅ্যাপল টার্টের রেসিপি

রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা

পাইনঅ্যাপল টার্টছবি: মীর হোসেন

ডোর উপকরণ

  • ময়দা: দেড় কাপ

  • ঠান্ডা মাখন: আধা কাপ (কিউব)

  • চিনি: ২–৩ টেবিল চামচ

  • লবণ: এক চিমটি

  • ঠান্ডা পানি: ৩–৪ টেবিল চামচ

ফিলিংয়ের উপকরণ

  • পাতলা স্লাইস করা আনারস: ২ কাপ

  • চিনি: আধা কাপ

  • ডিম: ২টি

  • হেভি ক্রিম: ১ কাপ

  • ভ্যানিলা এসেন্স: ১ চা–চামচ

  • লবণ: ১ চিমটি

আরও পড়ুন

প্রণালি

  • টার্টের বেজ তৈরি করতে ময়দা, চিনি ও লবণ মিশিয়ে নিন।

  • এতে ঠান্ডা মাখন মিশিয়ে কুচি কুচি করুন।

  • এরপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করুন।

  • ডো–টি ফ্রিজে কিছুক্ষণ রেখে পরে বেলে টার্ট প্যানে বসিয়ে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০–১৫ মিনিট বেক করুন।

  • ফিলিং তৈরির জন্য একটি বাটিতে ডিম, চিনি, হেভি ক্রিম, ভ্যানিলা ও লবণ একসঙ্গে বিট করে নিন।

  • বেক করা টার্ট শেলের মধ্যে এই মিশ্রণ ঢেলে দিন।

  • এবার ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ২৫–৩০ মিনিট বেক করুন।

  • ওভেন থেকে নামিয়ে টার্ট ঠান্ডা করে পাতলা করে কাটা মিষ্টি আনারসকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন