স্ট্রবেরি চিজকেক ওয়াফল বানাবেন যেভাবে

ছোটরাই তো বাড়ির বড় অতিথি। দাওয়াতের সময় ছোটদের জন্য স্ট্রবেরি চিজকেক ওয়াফল উইথ আইসক্রিম বানাতে পারেন। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা

স্ট্রবেরি চিজকেক ওয়াফলছবি: খালেদ সরকার

উপকরণ ওয়াফলের জন্য

  • ময়দা: ১ কাপ

  • চিনি: ২ টেবিল চামচ

  • বেকিং পাউডার: ১ চা–চামচ

  • ডিম: ১টি

  • দুধ: আধা কাপ

  • ভ্যানিলা এক্সট্র্যাক্ট: ১ চা–চামচ

  • গলানো মাখন: ২ টেবিল চামচ

ফিলিংয়ের জন্য

  • নরম করা ক্রিম চিজ: আধা কাপ

  • গুঁড়া চিনি: ২ টেবিল চামচ

  • ভ্যানিলা এক্সট্র্যাক্ট: আধা চা–চামচ

  • হুইপড ক্রিম: ২ টেবিল চামচ

আরও পড়ুন

টপিংয়ের জন্য

  • তাজা স্ট্রবেরি: ৬টি (স্লাইস করা)

  • স্ট্রবেরি জেলি: ২ টেবিল চামচ

  • আইসক্রিম: ২ স্কুপ

স্ট্রবেরি চিজকেক ওয়াফল পরিবেশন করতে পারেন আইসক্রিমের সঙ্গে
ছবি: খালেদ সরকার

প্রণালি

প্রথমে ওয়াফলের উপকরণ থেকে ময়দা, চিনি ও বেকিং পাউডার মিশিয়ে রাখুন। ডিম, দুধ, ভ্যানিলা, গলানো মাখন একসঙ্গে ফেটিয়ে ময়দার মিশ্রণে দিয়ে ব্যাটার তৈরি করুন। ওয়াফল মেকারে ঢেলে সোনালি হওয়া পর্যন্ত বেক করুন।

চিজকেক ফিলিং তৈরির উপকরণ থেকে ক্রিম চিজের সঙ্গে চিনি ও ভ্যানিলা মিশিয়ে ফেটান। হুইপড ক্রিম মিশিয়ে মসৃণ করে নিন।

এবার তৈরি করে রাখা ওয়াফলের ওপর চিজকেক ফিলিং মেখে নিন। সেটার ওপর দিন টপিংয়ের জন্য কেটে রাখা স্ট্রবেরি, তার ওপর দিন স্ট্রবেরি জেলি বা সিরাপ, সবশেষে আইসক্রিম দিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন