বেগুন দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি

বেগুন দিয়ে রুই মাছের ঝোলছবি: প্রথম আলো

উপকরণ

  • বেগুন: ২টি

  • রুই মাছ: ৫-৬ টুকরা

  • হলুদবাটা: ১ চা-চামচ

  • মরিচবাটা: ১ চা-চামচ

  • জিরাবাটা: ১ চা-চামচ

  • পেঁয়াজবাটা: ২ টেবিল চামচ

  • রসুনবাটা: ১ চা-চামচ

  • লবণ: স্বাদমতো

  • কাঁচা মরিচ: ৩-৪টি

  • টেলে নেওয়া জিরার গুঁড়া: আধা চা-চামচ

  • তেল: প্রয়োজনমতো

  • পানি: ১ কাপ

প্রণালি

  • মাছে হলুদ ও লবণ মেখে ভেজে তুলে রাখুন।

  • বেগুন চাক চাক কেটে হলুদ ও লবণ মেখে হালকা করে ভেজে নিতে হবে।

  • কড়াইয়ে আরও কিছু তেল দিয়ে তাতে সব বাটা মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে।

  • মসলা কষা হলে তাতে এক কাপ পানি দিন।

  • ফুটে উঠলে ভাজা মাছ ও ভাজা বেগুন দিন।

  • প্রয়োজন হলে আরও আধা কাপ গরম পানি দিন।

  • কাঁচা মরিচ ফালি ও ভাজা জিরার গুঁড়া দিন।

  • একটু ঝোল রেখে নামিয়ে নিন।

আরও পড়ুন