উত্তরবঙ্গের চালের বিরিয়ানির বিশেষত্ব কী, দেখুন রেসিপিতে

উত্তরবঙ্গের চালের বিরিয়ানির রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

উত্তরবঙ্গের চালের বিরিয়ানিছবি: কবির হোসেন

উত্তরবঙ্গের চালের বিরিয়ানি

উপকরণ

  • সেদ্ধ চাল ৩ কাপ

  • শর্ষের তেল ১ কাপ

  • পেঁয়াজকুচি ১ কাপ

  • আদাবাটা ১ টেবিল চামচ

  • রসুনবাটা ১ টেবিল চামচ

  • মরিচগুঁড়া ২ টেবিল চামচ

  • হলুদগুঁড়া ২ টেবিল চামচ

  • জিরাগুঁড়া ১ চা–চামচ

  • ধনেগুঁড়া ১ চা–চামচ

  • লবণ স্বাদমতো

  • শুকনা মরিচ ৩-৪টি

  • তেজপাতা কয়েকটি

  • এলাচি কয়েকটি

  • দারুচিনি কয়েক টুকরা

  • লবঙ্গ কয়েকটি

  • বড় এলাচি ২টি

  • গোলমরিচ আধা চা-চামচ

  • মুরগির মাংস ১ কেজি

  • কাঁচা মরিচ ৭-৮টি

প্রণালি

  • শুকনা তাওয়ায় প্রথমে চাল হালকা ভেজে নিন। ভাজা চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিন।

  • কড়াইয়ে শর্ষের তেল গরম করে নিন। তাতে পেঁয়াজকুচি হালকা বাদামি করে ভেজে নিন।

  • এরপর আদাবাটা, রসুনবাটা, মরিচগুঁড়া, হলুদগুঁড়া, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, লবণ, শুকনা মরিচ, তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ, বড় এলাচি ও গোলমরিচ সামান্য পানি দিয়ে কষান।

  • মসলা কষে এলে মুরগির মাংস দিয়ে ভালোভাবে নাড়ুন। প্রয়োজন হলে সামান্য গরম পানি দিয়ে কষাতে থাকুন।

  • মাংস অর্ধসেদ্ধ হয়ে এলে ভেজে রাখা চাল দিয়ে প্রায় ১ মিনিট নাড়ুন। এরপর প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে দিন।

  • প্রায় ১০ মিনিট পর চুলার আঁচ কমিয়ে একটি তাওয়ার ওপর পাত্র বসিয়ে অল্প আঁচে দমে রাখুন।

  • শেষে ওপরে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা মরিচ ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।

আরও পড়ুন