সুজি দিয়েও বানাতে পারেন নাড়ু, দেখুন রেসিপি
সুজি দিয়েও বানাতে পারেন নাড়ু। রেসিপি দিয়েছে টুম্পার স্বপ্নরাজ্য
উপকরণ
ঘিয়ে ভাজা সুজি আধা কাপ
নারকেল কোরা ২ কাপ
চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ
দুধের ক্ষীর আধা কাপ
এলাচের গুঁড়া সিকি চা-চামচ
পানি সামান্য
প্রণালি
প্রথমে সুজিগুলোকে ঘিয়ে ভালোভাবে ভেজে বাদামি রং করে নিতে হবে।
অন্য একটি কড়াইয়ে নারকেল কোরা, চিনি ও পানি দিয়ে ভালোভাবে জ্বাল দিয়ে পাক তৈরি করে নিন।
পাক সম্পূর্ণ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সুন্দরভাবে পাটায় বেটে নিতে হবে।
এরপর এর সঙ্গে ঘিয়ে ভাজা সুজি, দুধের ক্ষীর ও এলাচের গুঁড়া মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
সব উপকরণ ভালোভাবে মিশে গেলে হাতের সাহায্যে চৌকোনা আকারে নাড়ু তৈরি করুন।
আরও পড়ুন