চুলায় তৈরি নানের রেসিপি
উপকরণ
ময়দা: ২ কাপ
ডিম: ১টি
ইস্ট: ১ টেবিল চামচ
চিনি: ২ টেবিল চামচ
ঘি: ১ টেবিল চামচ
তেল: ১ টেবিল চামচ
লবণ: আধা চা–চামচ
পানি: পরিমাণমতো
প্রণালি
গামলায় ময়দার মাঝখানে ঘি বাদে বাকি উপকরণ আধা কাপ হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে প্রয়োজনমতো পানি দিয়ে রুটি বানানোর মতো ডো মাখাতে হবে।
খুব ভালোভাবে ময়েন দিয়ে ৩০ মিনিট গরম জায়গায় ঢেকে রাখতে হবে।
৩০ মিনিট পর ডোকে ৬–৭টি ভাগে ভাগ করে নিন।
এক কাপ পানিতে এক টেবিল চামচ লবণ গুলিয়ে রাখতে হবে।
রুটি বানানোর তাওয়া গরম করে ওই তাওয়ায় লবণ–পানি ছিটিয়ে দিতে হবে।
এতে তাওয়াটা তন্দুরের মতো রুটিকে আটকে ধরবে।
এবার রুটি বেলে এর ওপর লবণ–পানির প্রলেপ দিয়ে তাওয়ায় বিছিয়ে দিন।
রুটিতে বুদ্বুদ্ উঠলে তাওয়া উল্টিয়ে চুলার ওপর ধরতে হবে।
রুটির ওপরটা যখন বাদামি হবে, তখন নামিয়ে ঘি ব্রাশ করে গরম গরম পরিবেশন করুন।