বিট দিয়ে বরফি বানানোর রেসিপি

সবজি দিয়েও বানানো যায় নানা রকমের মিষ্টি। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

বিট দিয়ে বরফিছবি: সুমন ইউসুফ

উপকরণ

  • খোসা ছাড়িয়ে মিহি করে গ্রেট করা বিট: ২ কাপ

  • ছানা বা খোয়া ক্ষীর: ১ কাপ

  • তরল ফুলক্রিম দুধ: আধা কাপ

  • চিনি: আধা কাপ

  • ঘি: ৩ টেবিল চামচ

  • ১ কাপ গুঁড়া দুধের ৩ ভাগের ১ ভাগ

  • সবুজ এলাচিগুঁড়া: আধা চা-চামচ

  • কাজু ও পেস্তাবাদামকুচি: ২ টেবিল চামচ

প্রণালি

  • কড়াইয়ে ২ টেবিল চামচ ঘি গরম করে নিন।

  • গ্রেট করা বিট দিয়ে দিন।

  • মাঝারি আঁচে ৫-৭ মিনিট ভালো করে ভেজে নিন, যাতে বিটের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়।

  • এবার বিটের মধ্যে তরল দুধ ঢেলে ঢেকে দিন।

  • কম আঁচে মিনিট পাঁচেক রাখুন, যাতে বিট একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যায়।

  • দুধ শুকিয়ে বিট নরম হলে ছানা (বা খোয়া ক্ষীর) ও চিনি মিশিয়ে দিন।

  • চিনি গলে মিশ্রণটি কিছুটা পাতলা হবে, অনবরত নাড়তে থাকুন।

  • মিশ্রণ শুকিয়ে এলে গুঁড়া দুধ ও এলাচিগুঁড়া দিয়ে দিন।

  • নামানোর আগে বাকি ১ টেবিল চামচ ঘি দিয়ে দিন।

  • মিশ্রণটি যখন কড়াইয়ের গা ছেড়ে এক জায়গায় দলা পাকিয়ে আসবে, তখন আঁচ বন্ধ করুন।

  • একটি থালা বা ট্রেতে সামান্য ঘি মেখে নিয়ে গরম মিশ্রণটি সমান পুরু করে ঢেলে দিন।

  • পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে গেলে ছুরি দিয়ে বরফির আকারে কেটে পরিবেশন করুন।

আরও পড়ুন