শর্ষের তেলে কাটা মসলায় তেহারির রেসিপি

শর্ষের তেলে কাটা মসলায় তেহারিছবি: প্রথম আলো

উপকরণ

  • পোলাওয়ের চাল: ১ কেজি

  • খামির গোস্ত: দেড় কেজি

  • আচারের তেল: আধা কাপ

  • শর্ষের তেল: ৩–৪ কাপ

  • চিকেন কিউব: ২টি

  • কেওড়া জল: ২ টেবিল চামচ

  • গোলাপ জল: ২ টেবিল চামচ

  • টক দই: আধা কাপ

  • লবণ: পরিমাণমতো

  • পেঁয়াজকুচি: ১ কাপ

  • রসুনকুচি: ২ টেবিল চামচ

  • আদাকুচি: ২ টেবিল চামচ

  • কাঁচা মরিচ: আস্ত ১৫টি

  • কাঠবাদামকুচি: ২ টেবিল চামচ

  • পেস্তাবাদামকুচি: ২ টেবিল চামচ

  • তেজপাতা: ৩–৪টি

  • গরমমসলার গুঁড়া: ৪ চা–চামচ

  • শাহি জিরা: ১ চা–চামচ

প্রণালি

  • চাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। মাংস ছোট করে কেটে ধুয়ে পানি ঝরাতে হবে।

  • এবার হাঁড়িতে তেল দিয়ে তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন ও আদাকুচি দিয়ে একটু নেড়ে মাংস ঢেলে দিতে হবে।

  • মরিচগুঁড়া, টক দই, এক চা–চামচ গরমমসলার গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। সেদ্ধর জন্য পরিমাণমতো পানি দিতে হবে।

  • ১ চা–চামচ কেওড়া জল দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে যখন তেলের ওপর আসবে, তখন মাংসগুলো তুলে নিতে হবে।

আরও পড়ুন
  • হাঁড়িতে যে তেল ও মসলা রয়ে গেল, সেই মসলাতে চালের দেড় গুণ পানি ফুটিয়ে ভেজানো চাল আচারের তেল, কিচেন কিউব, বাদামকুচি, ২ চা–চামচ তেহারির মসলাগুঁড়া ও কেওড়া জল দিয়ে বড় জ্বালে নাড়তে হবে।

  • নাড়তে নাড়তে যখন বলক আসবে, তখন মাংসগুলো দিয়ে লবণ চেখে ভালোভাবে নেড়ে ঢাকনা দিতে হবে। এই সময়ের আঁচ হবে মাঝারি।

  • চাল ও পানি যখন সমান হবে, তখন ভালোভাবে ওপর–নিচভাবে নেড়ে চূড়া করে গোলাপ জল ও শাহি জিরা ছড়িয়ে দিয়ে ভেজা কাপড়ে হাঁড়ির মুখ সিল করে ২৫ মিনিট অল্প আঁচে দমে রাখতে হবে।

  • ২৫ মিনিট পর চুলা বন্ধ করে আরও ৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

তেহারির মসলা

  • এলাচ: ১০টা

  • দারুচিনি: ৪ টুকরা

  • জায়ফল: চার ভাগের এক ভাগ

  • জয়ত্রী: ৪টি

  • সাদা গোলমরিচ: ১ চা–চামচ

  • লবঙ্গ: ১০টি

  • জিরা: ১ চা–চামচ

ওপরের সব উপকরণ একসঙ্গে চুলার পাশে রেখে দিতে হবে। মুচমুচে হলে গুঁড়া করে তেহারিতে ব্যবহার করতে হবে।

আরও পড়ুন