চট্টগ্রাম অঞ্চলের আতিক্বা পিঠা যেভাবে বানাবেন

আতিক্বা পিঠার রেসিপি দিয়েছেন সিতারা ফেরদৌস

আতিক্বা পিঠাকবির হোসেন

আতিক্বা পিঠা 

উপকরণ

  • বাংলা কলা ৪টি

  • নারকেলকুচি আধা কাপ

  • গুঁড়া দুধ আধা কাপ

  • খেজুরের গুড় ১ কাপ

  • বিন্নি চাল ২ কাপ

  • লবণ সামান্য

প্রণালি

  • চাল দুই ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে তাতে লবণ মাখিয়ে রাখুন।

  • কলা ভালো করে চটকে বাকি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।

  • কলাপাতা ৬ ইঞ্চি বাই ৬ ইঞ্চি করে কেটে পাতার এক পাশে পিঠার মিশ্রণ রেখে ভালো করে পেঁচিয়ে নিন।

  • এবার হাঁড়িতে পানি দিয়ে ৪০-৪৫ মিনিট ভাপিয়ে নিন।

  • কলাপাতা না পাওয়া গেলে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন