বাটা মসলায় দেশি মুরগির স্বাদ, রেসিপি জানুন
উপকরণ
মুরগির মাংস: ১ কেজি
গোল আলু (তেলে ভাজা): ৬-৭ টুকরা
মরিচবাটা: দেড় চা-চামচ
হলুদবাটা: ১ চা-চামচ
আদাবাটা: ১ টেবিল চামচ
রসুনবাটা: ১ চা-চামচ
জিরা বাটা: ১ চা-চামচ
পেঁয়াজকুচি: ১ কাপ
তেজপাতা: ২টি
দারুচিনি: ২ টুকরা
এলাচি: ৩-৪টি
গরমমসলাবাটা: ১ চা–চামচ
পেঁয়াজ বেরেস্তাবাটা: ১ চা-চামচ
কাঁচা মরিচ: ৪-৫টি
লবণ: স্বাদমতো
শর্ষের তেল: আধা কাপ
গরম পানি: প্রয়োজনমতো
প্রণালি
মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরাতে হবে।
হাঁড়িতে তেল গরম হলে দারুচিনি, এলাচি, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি দিন।
পেঁয়াজ একটু নরম হলে এতে রসুন, আদা, মরিচ, হলুদ, জিরা, লবণ ও সামান্য পানি দিয়ে একটু কষিয়ে মাংস দিয়ে আবারও কষাতে হবে।
অল্প অল্প করে গরম পানি দিয়ে কষিয়ে আলু দিতে হবে এবং দুই কাপ গরম পানি দিয়ে ঢেকে জ্বাল দিতে হবে কিছুক্ষণ।
মাংস সেদ্ধ হলে গরমমসলাবাটা, বেরেস্তাবাটা ও কাঁচা মরিচ দিন।
মৃদু আঁচে কিছুক্ষণ চুলায় দমে রেখে নামিয়ে নিন।