রেড ভেলভেট কাপকেকের রেসিপি

রেড ভেলভেট কাপকেকের রেসিপি দিয়েছে হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা

কেক বেক হয়ে গেলে ওপরে সাজিয়ে পরিবেশন করুন।
ছবি: কবির হোসেন

উপকরণ

  • মাখন ১৭০ গ্রাম

  • চিনি ২০০ গ্রাম

  • ডিম ৩টি

  • ময়দা ২০০ গ্রাম

  • কোকো পাউডার ২ টেবিল চামচ

  • বেকিং পাউডার ১ চা-চামচ

  • বেকিং সোডা সিকি চা-চামচ

  • লবণ সিকি চা-চামচ

  • ভ্যানিলা পাউডার ২ চা-চামচ

  • লাল রঙের খাবার রং ১০ গ্রাম

  • ফ্রেশ ক্রিম ১৮০ গ্রাম।

প্রণালি

  • প্রথমে একটি বাটিতে মাখন ও চিনি একসঙ্গে ভালোভাবে বিট করে নিন।

  • এবার একটি একটি করে ডিম দিয়ে ধীরে ধীরে বিট করুন।

  • এরপর ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা পাউডার এবং লবণ—সব শুকনা উপকরণ একসঙ্গে ছেঁকে নিয়ে মিশ্রণে যোগ করুন।

  • সবশেষে লাল রঙের খাবার রং এবং ফ্রেশ ক্রিম ভালোভাবে মিশিয়ে কাপ কেকের মোল্ডে মিশ্রণটি ঢেলে দিন।

  • কেক বেক হয়ে গেলে ওপরে সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন