নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন
রাতে অনেকেরই গরম স্যুপ আর রুটি খেতে ভালো লাগে। এখানে রইলো একটা ভিন্ন স্বাদের স্যুপের খোঁজ। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
উপকরণ
নারকেলের দুধ ১ কাপ
অলিভ অয়েল ১ টেবিল চামচ
পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
রসুনকুচি ১ চা-চামচ
আদাকুচি ১ চা-চামচ
হলুদগুঁড়া আধা চা-চামচ
সবজির স্টক ২ কাপ
লবণ স্বাদমতো
গোলমরিচ স্বাদমতো
লেবুর রস ১ চা-চামচ
প্রণালি
প্যানে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ, রসুন ও আদা ভেজে নিন।
হলুদগুঁড়া দিয়ে নেড়ে সবজির স্টক যোগ করুন।
৮-১০ মিনিট ফুটিয়ে নারকেলের দুধ মেশান।
আরও ৩-৪ মিনিট অল্প আঁচে রান্না করুন।
লবণ, গোলমরিচ ও লেবুর রস দিয়ে গরম-গরম পরিবেশন করুন।