কমলায় তৈরি স্যুপের রেসিপি দেখুন
শীতে স্যুপ খেতে ভালোবাসেন অনেকে। বাড়িতে নানা রকম স্যুপ হয়তো খেয়েছেন। এবার বানান কমলা–গাজরের স্যুপ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলা-গাজরের স্যুপ
উপকরণ: গাজরকুচি ১ কাপ, মাখন দেড় টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদাকুচি ১ চা-চামচ, কমলার রস আধা কাপ, কমলার খোসাকুচি ১ চা-চামচ, দারুচিনিগুঁড়া আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, পানি দেড় কাপ।
প্রণালি: একটি পাত্রে মাখন গরম করে পেঁয়াজ ও আদাকুচি দিয়ে কয়েক মিনিট নাড়ুন। এবার এতে গাজর ও কমলার খোসাকুচি হালকা ভেজে নিয়ে অল্প পানিতে সেদ্ধ করুন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি এবার চুলায় বসিয়ে কমলার রস, দারুচিনি ও গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে স্যুপ। এই স্যুপ পাউরুটি টোস্টের সঙ্গে খেতে বেশি ভালো লাগবে।