‘মাস্টারশেফ ইউকে’র সেমিফাইনালিস্ট সাবিনা খানের পিংক ড্রাগনের রেসিপি দেখুন

যুক্তরাজ্যের রান্নাবিষয়ক রিয়েলিটি টিভি শো ‘মাস্টারশেফ ইউকে’র ২২তম আসরে প্রতিযোগিতা করে সেমিফাইনালে উঠেছিলেন সাবিনা খান। বিদেশিদের কাছে বাংলাদেশের খাবার পরিচিত করতে চান। সম্প্রতি ঢাকায় এসেছিলেন তিনি। এখানে রইলো তাঁর দেওয়া একটি বিশেষ রেসিপি, ‘সাবিনাস পিংক ড্রাগন।’

‎উপকরণ

সাবিনাস পিংক ড্রাগন
ছবি: কবির হোসেন
  • বড় ড্রাগন ফল ১টি

  • ডাবের পানি ৩০০-৫০০ মিলিলিটার

  • একটা লেবুর অর্ধেকটার রস

  • মধু ১-২ চা-চামচ

  • পুদিনাপাতা এক মুঠো

  • বরফ পরিমাণমতো

  • সাজানোর জন্য পুদিনাপাতা ও লেবুর টুকরা।

প্রণালি

  • ‎‎ড্রাগন ফলের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন।

  • ব্লেন্ডারে ড্রাগন ফল, ডাবের পানি, লেবুর রস, মধু ও পুদিনাপাতা দিয়ে মসৃণ হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন।

  • পানীয়টি বেশি ঘন মনে হলে আরও ডাবের পানি মিশিয়ে নিতে পারেন।

  • প্রয়োজন হলে আরও লেবুর রস বা মধু মেশান।

  • গ্লাসে বরফ দিয়ে পানীয় ঢেলে পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন