উপকরণ
মিহি করে গ্রেট করা গাজর: ১ কাপ
পানি ঝরানো ও ময়ান দেওয়া ছানা: ১ কাপ
চিনি: আধা কাপ (স্বাদ অনুযায়ী)
ঘি: ২ টেবিল চামচ
গুঁড়া দুধ: সিকি কাপ
সবুজ এলাচিগুঁড়া: আধা চা-চামচ
বাদাম: ২ টেবিল চামচ (সাজানোর জন্য)
প্রণালি
ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ ঘি গরম করে গ্রেট করা গাজর দিন।
মাঝারি আঁচে ৪-৫ মিনিট ভেজে নিন। গাজরের কাঁচা গন্ধ চলে যাবে।
প্রয়োজন হলে সামান্য পানি ছিটিয়ে দিন।
গাজর সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখুন, মাঝে মাঝে নাড়ুন।
গাজর নরম হয়ে এলে এতে ছানা ও চিনি মিশিয়ে দিন।
চিনি গলে মিশ্রণটি কিছুটা পাতলা হবে।
মাঝারি থেকে কম আঁচে অনবরত নাড়তে থাকুন।
চিনি ও ছানার মিশ্রণ শুকিয়ে মাখা মাখা হতে শুরু করলে গুঁড়া দুধ ও এলাচিগুঁড়া মিশিয়ে দিন।
নামানোর ঠিক আগে বাকি ঘি দিয়ে ভালো করে নাড়ুন।
মিশ্রণটি প্যানের গা ছেড়ে দলা পাকিয়ে এলে নামিয়ে নিন।
হাতে ঘি মেখে লাড্ডু আকারে গড়ে নিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।