ঘরেই বানান বালুশাই, জেনে নিন রেসিপি

বালুশাইছবি: প্রথম আলো

উপকরণ

  • ময়দা: ২ কাপ

  • ফেটানো টক দই: ৬ টেবিল চামচ

  • ঘি: ৪ টেবিল চামচ

  • বেকিং সোডা: আধা চা-চামচ

  • জায়ফলগুঁড়া: সিকি চা-চামচ

  • লবণ: ১ চিমটি

  • চিনি: ২ কাপ

  • পানি: ১ কাপ

  • তেল: ডুবো তেলে ভাজার জন্য

  • মাওয়া: পরিমাণমতো

আরও পড়ুন

প্রণালি

বালুশাই
ছবি: প্রথম আলো
  • ময়দা, বেকিং সোডা, লবণ আর জায়ফলগুঁড়া একটা চালনিতে নিয়ে চেলে নিতে হবে।

  • চেলে নেওয়া ময়দার সঙ্গে ঘি মিশিয়ে নিন। ভালোমতো ঝরঝরে করে মেখে নিন।

  • তারপর টক দই অল্প অল্প করে দিয়ে রুটি বানানোর ডো বা খামিরের মতো তৈরি করে নিন।

  • আধা ঘণ্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। খুব বেশি মাখানো যাবে না।

  • প্রয়োজনে টক দইয়ের পাশাপাশি অল্প পানিও ব্যবহার করা যেতে পারে।

  • নির্দিষ্ট সময় পর খামিরগুলো দিয়ে ছোট চ্যাপ্টা (মাঝের দিকে একটু বেশি চ্যাপ্টা) আকারের মিষ্টি তৈরি করে নিন।

  • প্যান বা কড়াইয়ে তেল গরম করে তাতে অল্প আঁচে একটু সময় নিয়ে সোনালি করে ভেজে তুলে নিতে হবে।

  • মিষ্টি তেলে ভাজা হতে হতে চিনির শিরা তৈরি করে নিন।

  • পানি আর চিনি একটা পাত্রে বসিয়ে জ্বাল দিয়ে চিনি মিশে গেলে নামিয়ে নিন।

  • মিষ্টি ও শিরা দুটোই হালকা ঠান্ডা হয়ে এলে শিরায় মিষ্টি ডুবিয়ে দিয়ে ৫ মিনিট রেখে তুলে ফেলতে হবে।

  • একটা ছড়ানো প্লেটে মাওয়া নিয়ে তাতে বালুশাই মিষ্টিগুলো গড়িয়ে নিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন