সুজির জাফরানি হালুয়ার রেসিপি

সুজির জাফরানি হালুয়াছবি: প্রথম আলো

উপকরণ

  • সুজি: ১ কাপ

  • ঘি: সিকি কাপ

  • চিনি: আধা কাপ

  • দুধ: ১ কাপ

  • জাফরান: ১ চা–চামচ

  • লবণ: ১ চিমটি

  • পেস্তা ও কাঠবাদামকুচি: ২ চা–চামচ

  • এলাচিগুঁড়া: ১ চা–চামচ

  • কিশমিশ: সাজানোর জন্য

প্রণালি

  • প্রথমে দুধে জাফরান মিশিয়ে নিন।

  • এবার চুলায় প্যান দিয়ে সুজি টালতে থাকুন।

  • একটু লালচে রং হয়ে এলে অর্ধেক ঘি দিয়ে দিন।

  • একটু ভেজে দুধ ও জাফরান দিয়ে বারবার নাড়তে থাকুন।

  • এবার চিনি দিন।

  • এবার বাদামকুচি, কিশমিশ এবং এলাচি গুঁড়া ছড়িয়ে দিয়ে নেড়ে নামিয়ে নিন।

আরও পড়ুন