বিফ পেশোয়ারি পর্দার রেসিপি
ঈদের দিন দুপুরে বা রাতের দাওয়াতে জম্পেশ আয়োজন থাকবেই। একটু ভিন্নধর্মী খাবার বানাতে পারেন। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
উপকরণ
পেঁয়াজকুচি: ১ কাপ
ঘি: ৩ টেবিল চামচ
গরুর মাংসের কিমা: ৫০০ গ্রাম
আদা-রসুনবাটা: ১ টেবিল চামচ
দই: আধা কাপ
কাজুবাদামবাটা: ২ টেবিল চামচ
গরমমসলা: ১ চা-চামচ
পরোটা অথবা রুমালি রুটি: ৪-৫টি।
প্রণালি
কড়াইয়ে ঘি দিয়ে পেঁয়াজ ভেজে নিন। কিমা দিন। আদা-রসুন, দই ও কাজুবাটা দিয়ে ভালোভাবে কষান। গরমমসলা দিয়ে শুকনা কিমা তৈরি করুন। পরোটা বা রুটির মধ্যে মাংস ভরে পুঁটলির মতো মুড়িয়ে নিন। হালকা ঘি ব্রাশ করে ওভেনে ১০ মিনিট বেক করুন ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে।
আরও পড়ুন