চিংড়ি–লাউশাকের রেসিপি
উপকরণ
লাউশাক: ৩০০ গ্রাম
চিংড়ি: ২ টেবিল চামচ
আতপ চালের গুঁড়া: ১ টেবিল চামচ
নারকেলবাটা: ২ টেবিল চামচ
পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ
রসুনকুচি: ১ চা-চামচ
কাঁচা মরিচ ফালি: ৪-৫টি
হলুদবাটা: আধা চা-চামচ
লবণ: স্বাদমতো
তেল: প্রয়োজনমতো
প্রণালি
শাক ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে নিন।
কড়াইয়ে তেল গরম করে তাতে রসুনকুচি, পেঁয়াজকুচি, চিংড়ি, নারকেলবাটা, হলুদবাটা লবণ দিয়ে কষিয়ে নিন।
কষানো হলে ১ কাপ পানি দিন।
ফুটে উঠলে লাউশাক দিন।
কাঁচা মরিচ দিয়ে নাড়ুন।
সব মসলা মিশে গেলে এবং শাক সেদ্ধ হলে চালের গুঁড়া আধা কাপ পানিতে গুলে শাকের মধ্যে দিন।
পরে গরম–গরম পরিবেশন করুন।