বিগ বসে যখন-তখন চুমু খেয়ে কী বার্তা দিচ্ছেন নন্দিনী–রাজবীর

দীর্ঘ ১০ বছর পর ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় শুরু হয়েছে বিগ বস বাংলার সিজন ৩। গত ৩০ আগস্ট শুরু হওয়া এই রিয়েলিটি শোয়ে ভারতের নানা পেশার প্রতিযোগী আছেন। তবে শুরু থেকেই আলোচনা–সমালোচনার কেন্দ্রে আছেন যে কজন, তাঁদের মধ্যে অন্যতম অভিনেত্রী নন্দিনী দত্ত। ঝগড়া, সহপ্রতিযোগীকে ফেলে দিয়ে আহত করা থেকে আরেক প্রতিযোগী রাজবীরের সঙ্গে তুমুল প্রেম—সবখানে নন্দিনী। ‘এখানে আকাশ নীল’, ‘বসন্ত বিলাস মেসবাড়ি’, ‘ঝিলিক’, ‘কনে দেখা আলো’র মতো ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর জানা–অজানা নানা গল্প রইল এখানে।

১ / ১৫
২০১৯ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন কলকাতার মেয়ে নন্দিনী দত্ত। বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে পৌঁছে গেছেন বাঙালির ঘরে ঘরে
ছবি: ফেসবুক/নন্দিনী দত্ত
২ / ১৫
স্টার জলসার ‘তিতলি’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে অভিনেতা আরিয়ান ভৌমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয় নন্দিনীর
ছবি: ফেসবুক/নন্দিনী দত্ত
৩ / ১৫
একাধিক সংবাদমাধ্যমের খবর জানায়, দুজন একই ছাদের নিচেও থেকেছেন। আরিয়ানের বাড়িতে বেডরুমের পাশেই নিজেদের ক্লজেট ও মেকআপ রুম ডিজাইন করেছিলেন নন্দিনী নিজে
ছবি: ফেসবুক/নন্দিনী দত্ত
৪ / ১৫
২০২৫ সালে জানা যায়, বিচ্ছেদ হয়েছে আরিয়ান ও নন্দিনীর। তবে দুজনের কেউ–ই কারণ বলেননি
ছবি: ফেসবুক/নন্দিনী দত্ত
৫ / ১৫
এর আগে দুই পরিবারের সঙ্গেই দুজনের দারুণ বোঝাপড়ার বিষয়টি ফুটে উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তাঁদের ছবিগুলোয়
ছবি: ফেসবুক/নন্দিনী দত্ত
৬ / ১৫
‘কনে দেখা আলো’ ধারাবাহিক মাঝপথে ছেড়ে নন্দিনী যোগ দেন জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস বাংলায়। সেই ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটিও অবশ্য সেপ্টেম্বরে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তবে সেখানে নন্দিনী অভিনীত বনলতা চরিত্রটি দর্শক ভালোবেসে গ্রহণ করেছিল
ছবি: ফেসবুক/নন্দিনী দত্ত
৭ / ১৫
তবে বিগ বসের ঘরে গিয়ে সেই ভালোবাসার পাশাপাশি একের পর এক বিতর্কে উঠে আসছে নন্দিনীর নাম। শুরু থেকেই বাড়িতে নন্দিনীকে রান্নাঘরে ঝগড়া করতে দেখা গেছে। এরপর বাড়িতে এক সপ্তাহের ক্যাপ্টেন নির্বাচনের টাস্কে আরেক অভিনেত্রী সৃজলা গুহকে ঘোড়ার ওপর থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে নন্দিনীর বিরুদ্ধে। তবে বিষয়টি দুর্ঘটনাবশত ঘটেছে বলে বারবার ক্ষমা চেয়েছেন নন্দিনী
ছবি: ফেসবুক/নন্দিনী দত্ত
৮ / ১৫
অক্টোবরের শুরুতে মারা যান নন্দিনীর ঠাকুমা মীরা দত্ত। তাঁর সঙ্গে দারুণ সখ্য ছিল নন্দিনীর। তবে ঠাকুমার মৃত্যুর খবর তৎক্ষণাৎ দেওয়া হয়নি নন্দিনীকে। তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়, নন্দিনীর পারফরম্যান্সে যাতে প্রভাব না পড়ে, তাই খবরটি জানানো হচ্ছে না। বিগ বসের নিয়ম অনুযায়ী, এই বাড়িতে একবার ঢোকার পর বাইরের দুনিয়ার সঙ্গে আর যোগাযোগ রাখার সুযোগ নেই প্রতিযোগীদের
ছবি: ফেসবুক/নন্দিনী দত্ত
৯ / ১৫
এরপর নন্দিনীকে ঘিরে আলোচনা শুরু হয় ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে নতুন প্রতিযোগী রাজবীর দে ঘরে আসার পর। মুম্বাইভিত্তিক এই মডেল ঘরে আসার পর নন্দিনীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুরুতে দর্শক তাঁদের দুষ্টু–মিষ্টি প্রেম দেখে নাম দিয়ে দেয় ‘রাজনন্দিনী’
ছবি: ফেসবুক/নন্দিনী দত্ত
১০ / ১৫
তবে দিনের পর দিন ২৪ ঘণ্টা একই বাড়িতে থাকতে থাকতে প্রেম–খুনসুটি আরও একধাপ এগিয়ে গেছে। এখন প্রায়ই এই জুটি ক্যামেরায় ধরা পড়েছেন চুম্বনরত অবস্থায়
ছবি: ভিডিও থেকে
১১ / ১৫
আর শোটি পারিবারিক হওয়ায় অনেকেই এতে অস্বস্তিতে পড়ছেন। ফলে নন্দিনী ও রাজবীরকে নিয়ে বিতর্ক চলছে অন্তর্জালে। কেউ বলছেন, ‘এভাবে যখন–তখন চুমু খেয়ে কী বার্তা দিচ্ছেন তাঁরা!’
ছবি: ভিডিও থেকে
১২ / ১৫
অনেকে আবার এটিকে এই প্রজন্মের প্রেমের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন। প্রতিযোগীদের ফ্যানপেজেও পক্ষে–বিপক্ষে নানা রকম আলোচনা চলছে
ছবি: ভিডিও থেকে
১৩ / ১৫
বিগ বস প্রতিদিন টিভিতে প্রচারিত হয় এক ঘণ্টার অনুষ্ঠান হিসেবে। তবে সম্পাদিত এক ঘণ্টার বাইরেও ২৪ ঘণ্টা জিও হটস্টারে লাইভ দেখা যাচ্ছে প্রতিযোগীদের। তাই কে কখন কী করছেন, তার কিছুই নজর এড়াচ্ছে না দর্শকের
ছবি: ভিডিও থেকে
১৪ / ১৫
চুমু–বিতর্কের বাইরেও নতুন আরও কয়েকটি অভিযোগ জমা হয়েছে নন্দিনীর বিরুদ্ধে। শোয়ের সঞ্চালক সৌরভ গাঙ্গুলীও ২৪ অক্টোবর এটি নিয়ে কথা বলেছেন ‘দাদার দরবারে’
ছবি: ফেসবুক/নন্দিনী দত্ত
১৫ / ১৫
অভিযোগ, নন্দিনী নিজের গেম প্ল্যান হিসেবে রাজবীরকে নানানজনের বিরুদ্ধে উসকে দিচ্ছেন। আর তাঁর কথা শুনে রাজবীরও উল্টোপাল্টা কাজ করছেন। ফলে এই সপ্তাহে বেশ চাপে আছেন নন্দিনী
ছবি: ফেসবুক/নন্দিনী দত্ত
আরও পড়ুন