টম হল্যান্ডের চেয়ে জেন্ডায়া কতটা ধনী, জানেন?

১ / ২৫
হলিউড তারকা টম হল্যান্ড ও জেন্ডায়াকে ভক্তরা আদর করে ডাকেন ‘টমডায়া’।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ২৫
২০১৬ সাল থেকে টম ও জেন্ডায়ার পরিচয় সহশিল্পী হিসেবে; ‘স্পাইডারম্যান: হোমকামিং’-এর অডিশনের সময় থেকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ২৫
এরপর তাঁরা ভালো বন্ধু হয়েছেন। তারপর প্রেমিক-প্রেমিকা থেকে বাগদত্তা; ২০২৬ সালে বিবাহিত দম্পতি। এআই দিয়ে বানানো এই দুজনের লাখ লাখ বিয়ের ছবিতে সয়লাব অন্তর্জাল!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ২৫
২০২৬ সালে তাঁদের একসঙ্গে অভিনীত ‘দ্য ওডেসি’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর সাফল্য তাঁদের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ২৫
তাঁদের সম্পর্কের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, দুজনই একে অপরকে শুধু প্রেমিক/প্রেমিকা হিসেবে নয়; বন্ধু, নিরাপদ আশ্রয় ও পেশাগত সহযোগী হিসেবেও দেখেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ২৫
শুরুতে জেন্ডায়া বলেছিলেন, ‘টম আমার খুবই কাছের বন্ধু, সবচেয়ে কাছের বন্ধুদের একজন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ২৫
আর টমের কাছে জেন্ডায়া, ‘মাই পারসন, শি ইজ মাই পারসন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ২৫
২০২৬ সালে টম মার্কিন ম্যাগাজিন ‘এসকয়ার’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আমার মানুষটাকে খুঁজে পেয়েছি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ২৫
টম এ-ও বলেন, ‘জেন্ডায়া আশপাশে থাকলে নিজেকে নিরাপদ আর নির্ভার লাগে।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ২৫
টম বলেছেন, তাঁদের দুজনের কাজ অত্যন্ত চাপের এবং জীবনের বেশির ভাগ সময় জনসমক্ষে থাকায় তাঁদের জীবন থাকে যেন আতশি কাচের নিচে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ২৫
তাই দুজন দুজনকে এমনভাবে বুঝতে পারেন, যেভাবে বাইরের অন্য কেউ হয়তো পারবে না। টম এটিকে তাঁদের একটি বড় সৌভাগ্য হিসেবে দেখেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ২৫
টম বলেন, ‘কেবল আমরাই জানি, দুজনে একসঙ্গে বেঁচে থাকা, জীবন ভাগ করে নেওয়া ব্যাপারটা কেমন। আর এটা আমরা কাউকে জানাতে চাই না।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ২৫
বিশ্বব্যাপী মানুষ এই জুটিকে নিয়ে রীতিমতো উন্মাদ!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ২৫
নেটিজেনরা টম ও জেন্ডায়ার বেস্ট ফ্রেন্ড থেকে দম্পতি হয়ে ওঠার এই যাত্রার সঙ্গে শুরু থেকে ছিল।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ২৫
তাই ‘বেস্ট ফ্রেন্ডস হু ফল ইন লাভ’—এটি এখন জেন-জির প্রেমে পড়ার সবচেয়ে পছন্দের ক্যাটাগরি!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ২৫
জনপরিসরে টম ও জেন্ডায়ার সহজ-স্বতঃস্ফূর্ত উপস্থিতি, একে অপরকে দেখে রাখা, যত্ন নেওয়া, স্বাভাবিক উচ্ছ্বাস—এই সবই ভক্তদের চোখে ‘সেরা জুটি’র উদাহরণ হয়ে উঠছে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ২৫
অনেক তারকা দম্পতি যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজেদের সম্পর্ক দেখান, টম-জেন্ডায়া সেখানে ব্যক্তিগত জীবনকে সীমার মধ্যে রাখতে চান।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৮ / ২৫
শুধু কাজের সুবাদেই তাঁরা জনসমক্ষে দেখা দেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৯ / ২৫
‘দ্য ওডিসি’তে অভিনয় প্রসঙ্গে জেন্ডায়া বলেছিলেন, ‘চিত্রনাট্য আগে এসেছিল টমের কাছে, আমাদের বাড়িতেই। পরে যখন আমার কাছে এল, আমি আর বেশি পড়ে দেখিনি। টম “হ্যাঁ” বলেছে, এটাই আমার জন্য যথেষ্ট ছিল!’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২০ / ২৫
এই দুজনকে এখন ‘পাওয়ার কাপল’ বলা হচ্ছে; কেননা দুজনই নিজেদের ক্ষেত্রে অত্যন্ত সফল, প্রভাবশালী ও জনপ্রিয়।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২১ / ২৫
একসঙ্গে আছেন বলে টম ও জেন্ডায়ার সামাজিক, সাংস্কৃতিক বা বাণিজ্যিক প্রভাব আরও বেড়েছে। তাঁদের অভিনীত সিনেমাগুলোর সম্মিলিত আয় ছাড়িয়ে গেছে ১.৮ বিলিয়ন ডলার।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২২ / ২৫
ইনস্টাগ্রামে জেন্ডায়ার ফলোয়ার ছাড়িয়ে গেছে ১৭ কোটি ৬০ লাখ। টমের সাড়ে ৬ কোটি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২৩ / ২৫
‘সেলিব্রিটি নেট ওর্থ’ অনুসারে, জেন্ডায়ার মোট সম্পদ ছাড়িয়ে গেছে ৪১ মিলিয়ন ডলার বা ৫০০ কোটি টাকার বেশি। অন্যদিকে টমের মোট সম্পদ ২৫ মিলিয়ন ডলার বা ৩০০ কোটি টাকার বেশি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২৪ / ২৫
সব মিলিয়ে নেটিজেনরা এই দুজনের প্রেমের সম্পর্কে বিশ্বাস করেন, আস্থা রাখেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২৫ / ২৫
সব মিলেই টম ও জেন্ডায়া এ সময়ের সেরা জুটিতে পরিণত হয়েছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: ভ্যারাইটি

আরও পড়ুন