বিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলে পূজায় প্রেমের ছবি শেয়ার করলেন কৌশানী মুখার্জি

কলকাতায় শিবপ্রসাদ–নন্দিতার সিনেমায় অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন অনেক তারকা। আর কয়েক বছর ধরে একের পর এক এই জুটির সিনেমায় অভিনয় করছেন কৌশানী মুখোপাধ্যায়। আর তাই বেশ কিছুদিন ধরে টালিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল, দীর্ঘদিনের প্রেম ভেঙে শিবপ্রসাদের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তবে পূজা আসতেই নিজেই তাতে জল ঢেলে দিয়েছেন নায়িকা

১ / ১০
পূজার শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। পঞ্চমীতে গ্রাফিক প্রিন্টের ক্রপড ব্লাউজের সঙ্গে বেছে নিয়েছিলেন ড্রেপ করা স্কার্ট
ছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়
২ / ১০
খোলা চুলের সঙ্গে সাজে বিশেষভাবে নজর কাড়ে চোখ। গাঢ় স্মোকি সাজে আইশ্যাডো ও মাসকারা ব্যবহার করেছেন অভিনেত্রী
ছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়
৩ / ১০
আরেকটি পূজার লুকে কৌশানী বেছে নিয়েছিলেন সাবেকি সাজ। সোনালি জরির কাজ করা সবুজ কাতান শাড়ি আর সোনার গয়না পরেছিলেন কৌশানী। খোঁপা করা চুলে পরেছিলেন জিপসি ফুল
ছবি: ভিডিও থেকে নেওয়া
৪ / ১০
ষষ্ঠীর লুকে গোলাপি শাড়িতে কৌশানী। সঙ্গে লম্বা হাতার গোলাপি ব্লাউজ, তাতে পাথরের নকশা। আর কুন্দনের একটি গয়নার সেট বেছে নিয়েছিলেন
ছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়
৫ / ১০
সপ্তমীর দুই দিন কৌশানীকে দুই লুকে দেখা গেছে। তবে এদিন অভিনেত্রীর সাজ নয়; বরং বিশেষ চমক ছিল তাঁর পাশের মানুষটি। কোনো কথা না বলেও যে ‘অনেক কথা’ বলা যায়, এই ছবি যেন তারই প্রমাণ। কারণ, অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে কৌশানীর দীর্ঘদিনের প্রেমের বিচ্ছেদ হয়েছে বলে যেটা রটেছিল, সেটা যে ঠিক নয়—এদিন সেটা পরিষ্কার হলো
ছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়
৬ / ১০
এদিন প্যান্ডেল হপিং (প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরি) করতে গিয়ে কৌশানী পরেছিলেন বেগুনি কাতানের পিঠখোলা কামিজ, সঙ্গে ঢিলেঢালা পায়জামা ও ওড়না
ছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়
৭ / ১০
সপ্তমীর দ্বিতীয় রাতে এই জুটিকে প্রকাশ্যে দেখা গেল আরও একবার। রেড ওয়াইন কালারের শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরেছিলেন কৌশানী। আর জিনসের সঙ্গে বনির পরনে ছিল চকলেট কালারের শার্ট
ছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়
৮ / ১০
নবমীর রাতে আবার কাছাকাছি বনি–কৌশানী জুটি। আর এবার ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, ‘পুজোর প্রেম তো হতেই হবে।’
ছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়
৯ / ১০
হলদে ভারী কাজের শাড়িতে কৌশানী ছিলেন জমকালো সাজে। কম যাননি অভিনেতা বনিও। বেগুনি ফুলেল নকশার সিল্কের পাঞ্জাবিতে তিনিও ছিলেন প্রেমের মুডে
ছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়
১০ / ১০
দশমির সকালে এই ছবি পোস্ট করেছেন কৌশানী। একগুচ্ছ প্রেমময় ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পুজো ব্লিস, পারফেক্ট মেমোরিজ ক্যাপচারড’
ছবি: ফেসবুক/কৌশানী মুখোপাধ্যায়
আরও পড়ুন