আর্জেন্টিনার রদ্রিগো দি পল কেন বান্ধবীকে মেসি বলে ডাকেন

আর্জেন্টিনার সেন্ট্রাল মিডফিল্ডার রদ্রিগো দি পল খেলোয়াড় হিসেবে যতটা আলোচিত, ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচিত নন। লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা দল ছাড়াও ইন্টার মায়ামিতে একসঙ্গে খেলছেন রদ্রিগো। ২০২১ সালের শেষ দিকে ব্যক্তিগত জীবন নিয়ে একটা বোমা ফাটিয়েছিলেন বলা চলে। এই সময় তাঁর দীর্ঘদিনের বান্ধবী আর্জেন্টাইন মডেল কামিলা হোমসের সঙ্গে বিচ্ছেদের কথা সামনে আসে। প্রায় এক দশকের জীবনযাপনে রদ্রিগো–কামিলার দুটি সন্তান আছে। এরপর ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ শুরুর আগে জানা যায়, নতুন করে প্রেমে পড়েছেন রদ্রিগো দি পল। আর সেটাও আরেক আর্জেন্টাইন তারকা সংগীতশিল্পী ও অভিনেত্রী তিনি স্তোসেলের সঙ্গে। আরেকটি বিশ্বকাপ আসার আগেই সেই সম্পর্ক একবার ভেঙে আবার জোড়াও লেগেছে। এখন কেমন কাটছে এই ফুটবলারের ‘লাভ লাইফ’, তা–ই জানার চেষ্টা করেছি এখানে।

১ / ১৫
কিছুদিন আগেই রদ্রিগো দি পল ও তিনি স্তোসেলের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি ও ভিডিও দেখা যায় ইনস্টাগ্রামে। যে ভিডিওর কয়েক মাস আগেই ভক্তদের রদ্রিগো জানিয়েছিলেন, তিনি মানসিকভাবে ভালো নেই। যদিও এর কারণ ছিল অজানা। তবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ফুরফুরে তিনি স্তোসেল ও রদ্রিগোকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৫
ভিডিওতে দেখা যায়, কালো বিকিনি পরে তিনি স্তোসেল সমুদ্রের দিকে মুখ করে বসে আছেন, পাশে নীল শর্টস ও মাথায় ব্যান্ডানা পরা রদ্রিগো দি পল। মুহূর্তটিকে সংবাদমাধ্যম অন্তরঙ্গ ও আন্তরিক বলেই জানিয়েছিল
ছবি: ভিডিও থেকে নেওয়া
৩ / ১৫
ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ রদ্রিগো দি পল যে স্তোসেলের সঙ্গ ভালোই উপভোগ করছেন, সেটা তাঁদের ছবিগুলো দেখলেই বোঝা যায়। সেই সঙ্গে ক্লাবে মেসির সঙ্গে খেলতে পেরেও আনন্দিত বলে জানিয়েছিলেন রদ্রিগো। কিছুদিন আগে ‘গোট ইন্ডিয়া ট্যুরেও’ মেসির সফরসঙ্গী হয়েছিলেন রদ্রিগো
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৫
স্তোসেলের সঙ্গে ২০২২ সালে সম্পর্কে জড়ানোর পর ২০২৩ সালেই বিচ্ছেদ হয় রদ্রিগোর। ২০২৫ সালে সম্পর্কটা আবার জোড়া লাগে। এর পর থেকে স্তোসেলের চেহারা ও ব্যক্তিত্বে পরিবর্তন এসেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এর মধ্যে স্তোসেল প্রকাশ করেছেন নতুন গান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৫
২০২২ সালের বিশ্বকাপ চলাকালীন একদিকে আর্জেন্টিনার একটার পর একটা জয়, অন্যদিকে নতুন প্রেম—রদ্রিগো যেন হাওয়ায় ভাসছিলেন। শেষে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর স্তোসেলের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন রদ্রিগো। সেই সঙ্গে ফাঁস করেন এক গোপন কথা, ‘তিনিকে আমি মেসি বলে ডাকি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৫
এত নাম থাকতে বান্ধীকে কিনা মেসি নামে ডাকেন রদ্রিগো! কেন ডাকেন, সেই রহস্যও অবশ্য খোলাসা করেছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার, ‘আমার কাছে তিনি স্তোসেল সবার সেরা, ঠিক যেমন ফুটবলে সেরা লিওনেল মেসি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৫
২০২২ বিশ্বকাপ জেতার পর স্তোসেল বলেছিলেন, ‘বিশ্বকাপ জেতার পর রদ্রিগোকে আমার শিশুর মতো করে সামলাতে হয়েছিল। কারণ, সে কিছুতেই তার উদ্‌যাপন থামাতে পারছিল না। তাই ওকে বারবার জড়িয়ে ধরে বলেছি, তোমাকে ভালোবাসি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৫
প্রেমিক বিখ্যাত ফুটবলার হলেও স্তোসেল নিজেও কম বিখ্যাত নন। আর্জেন্টিনার বিনোদনজগতে তিনি অতিপরিচিত মুখ। গান আর অভিনয় ছাড়াও নৃত্যশিল্পী হিসেবে নামডাক আছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৫
তবে ছোটবেলা থেকেই গানের প্রতি বিশেষ ঝোঁক। ২০১৬ সালে তাঁর প্রথম অ্যালবামের নামকরণ করেন নিজের ডাকনামে—‘তিনি’। এই অ্যালবাম আর্জেন্টিনায় প্লাটিনাম স্বীকৃতি পায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৫
এরপর আরও চারটি অ্যালবাম বেরিয়েছে তাঁর। বেশ কিছু মিউজিক ভিডিওর কোটি কোটি ভিউ। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টেও অংশ নিয়েছেন এই আর্জেটাইন তারকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৫
২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত স্তোসেল একটি টেলিভিশন ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে অভিনেত্রী হিসেবেও জনপ্রিয়তা পান। এই টিভি সিরিজ সে সময় রাশিয়ায়ও প্রচারিত হয়। ইনস্টাগ্রামে স্তোসেলের ফলোয়ার ২ কোটি ২০ লাখ, যা প্রেমিক রদ্রিগো দি পলের চেয়েও ৮০ লাখ বেশি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১২ / ১৫
বান্ধবী কামিলা হোমসের সঙ্গে সম্পর্কে থাকার সময় রদ্রিগো দুই সন্তানের বাবা হন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৫
বান্ধবীর সঙ্গে ছাড়াছাড়ি হলেও সন্তানদের নানা রকম দায়িত্ব পালন করতে দেখা যায় রদ্রিগোকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৫
এদিকে রদ্রিগোর সঙ্গে প্রেমের আগে স্তোসেলের প্রথম আলোচিত প্রেম ছিল আর্জেন্টাইন অভিনেতা পিটার লানজানির সঙ্গে। এরপর ২০১৬ সালে স্প্যানিশ মডেল পেপে বারোসো সিলভার সঙ্গে প্রেমের কথা শোনা যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৫
২০১৮ সালে সেই সম্পর্ক ভেঙে গেলে কলম্বিয়ার জনপ্রিয় গায়ক সেবাস্তিয়ান ইয়াত্রার সঙ্গে দুই বছর সম্পর্কে ছিলেন তিনি। করোনা মহামারির সময় সেই প্রেমেরও ইতি ঘটে। এরপর রদ্রিগোর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি স্তোসেল
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: মার্কা ও ট্রিবুনা

আরও পড়ুন