ছোটদের পোশাকে বসন্তের ছোঁয়া

প্রকৃতির জড়তা কাটিয়ে আসে বসন্ত। ঋতুর সঙ্গে তাল মিলিয়ে বদলে যায় শিশুদের পোশাকও। রাজধানীর বিভিন্ন ফ্যাশন হাউস ও শপিং মল ঘুরে দেখা গেল, এবার বসন্তে শিশুদের পোশাকে রঙের বৈচিত্র্য, আরামদায়ক কাপড় এবং সৃজনশীল নকশাই গুরুত্ব পাচ্ছে বেশি।

বসন্তের আবহ ফুটিয়ে তুলতে পাঞ্জাবি ও শাড়িতে ব্যবহার করা হয়েছে ফুলের নকশা
মডেল: শুভায়ন ও প্রকৃতি, পোশাক: শিশু পরিবহন ও হ্যালো বিডি বাংলাদেশ, ছবি: কবির হোসেন

শিশুদের পোশাকে উজ্জ্বল হলুদ, কমলা, গোলাপি, সবুজ ও আকাশি রং বেশি জনপ্রিয়। মেয়েশিশুদের পোশাকে প্রজাপতি ও লতাপাতার মোটিফ নজর কাড়ছে। ছেলেশিশুদের পোশাকেও এসেছে নতুনত্ব। বাড়ছে গাড়ি, কার্টুন, ভিডিও গেমস কিংবা জ্যামিতিক নকশার ব্যবহার।

আরও পড়ুন

সুতির টি-শার্ট, ছাপা নকশার পাঞ্জাবি, হালকা ডেনিম বা গ্যাবার্ডিন প্যান্ট এবার বেশ জনপ্রিয়। কিছু শার্টের পকেটে ভিন্ন রং কিংবা দুই পাশে দুই রঙের ব্যবহারও চোখে পড়েছে।

শিশুদের পছন্দকে গুরুত্ব দিয়ে সালোয়ার-কামিজ ও পাঞ্জাবির পাশাপাশি রাখা হয়েছে কো-অর্ড সেট ও ক্যাজুয়াল শার্ট
ছবি: কবির হোসেন

বিভিন্ন শপিং মল ও ফ্যাশন হাউসে ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যেই মিলছে শিশুদের বসন্তের পোশাক।

বসন্তের আবহাওয়া সাধারণত উষ্ণ ও স্বস্তিদায়ক হওয়ায় কাপড়ের ক্ষেত্রে সুতি, লিনেন ও ভিসকস বেশি গুরুত্ব পাচ্ছে
ছবি: কবির হোসেন

প্রাণবন্ত রং, আরামদায়ক কাপড় ও দেশীয় নকশার ব্যবহারই এবার শিশুদের পোশাকের বৈশিষ্ট্য, যাতে শিশু স্বাচ্ছন্দ্য ও উৎসবের আনন্দ দুটিই সমানভাবে পাবে।

আরও পড়ুন